কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 'জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস)' পদে ৮, ২৮৩ জন ছেলেমেয়ে নিচ্ছে।
যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। এবছর যাঁরা ডিগ্রি কোর্সে ফাইনাল বর্ষের পরীক্ষা দিয়েছেন, তাঁরাও আবেদনের যোগ্য। তবে তাঁদের বেলায় ডিগ্রি কোর্স পাশ হতে হবে ৩১-১২-২০২৩'এর মধ্যে।
মাধ্যমিক পাশ প্রাক্তন সমরকর্মীরা আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন বা, নেভি কিংবা এয়ারফোর্সের করেসপন্ডেন্স সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অন্তত ১৫ বছর আর্মড ফোর্সে চাকরি করে থাকলেও যোগ্য। ইংরিজিতে লিখতে ও বলতে পারা দরকার।
যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন, সেখানকার স্থানীয় ভাষায় লিখতে ও কথাবার্তা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে ধরা হবে।
বয়স হতে হবে ১-৪-২০২৩'র হিসাবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম-তারিখ হতে হবে ২-৪-১৯৯৫ থেকে ১-৪-২০০৩'এর মধ্যে। তপশিলীরা ৫ বছর, ওবিসি'রা ৩ বছর আর প্রতিবন্ধীরা ১০ (ওবিসি হলে ১৩, তপশিলী হলে ১৫) বছর বয়সে ছাড় পাবেন। স্টেট ব্যাঙ্কের অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে থাকলে অতিরিক্ত বয়সে ছাড় পাবেন। শুরুতে ৬ মাসের প্রবেশন। মূল মাইনে: ১৭,৯০০-৪৭,৯২০ টাকা।
মোট শূন্যপদ ৮,২৮৩টি। এর মধ্যে বেঙ্গল সার্কেলের পশ্চিমবঙ্গে ১১৪টি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ২০টি , সিকিমে ৪টি ।
উত্তর-পূর্বাঞ্চল সার্কেলের অসমে ৪৩০টি অরুণাচল প্রদেশে ৬৯টি , মণিপুরে ২৬টি মেঘালয় ৭৭টি , মিজোরামে ১৭টি , নাগাল্যান্ডে ৪০টি, ত্রিপুরা ২৬টি, ভুবনেশ্বর সার্কেলের ওড়িশায় ৭২টি, আহমেদাবাদ সার্কেলের গুজরাট ৮২০টি ,ব্যাঙ্গালোর সার্কেলের কর্ণাটকে ৪৫০টি, ভূপাল সার্কেলের মধ্যপ্রদেশে ২৮৮টি, ছত্তিশগড়ে ২১২টি, চন্ডিগড় সার্কেলের জম্মু-কাশ্মীরে ৮৮টি, হিমাচলপ্রদেশে ১৮০টি। পঞ্জাব ১৮০টি। চেন্নাই সার্কেলের তামিলনাডুতে ১৭১টি, পুদুচেরী ৪টি। দিল্লি সার্কেলের দিল্লিতে ৪৩৭টি, উত্তরাখন্ডে ২১৫টি, দিল্লি চন্ডীগড় সার্কেলের হরিয়ানায় ২৬৭টি, হায়দরাবাদ সার্কেলের তেলেঙ্গানায় ৫২৫টি, জয়পুর সার্কেলের রাজস্থানে ৯৪০টি। কেরলে সার্কেলের- কেরালায় ৪৭টি। লাক্ষাদ্বীপ ৩টি। লক্ষ্মৌ/ দিল্লি সার্কেলের -উত্তর প্রদেশে ১,৭৮১টি। মহারাষ্ট্র /মুম্বাই মেট্রো সার্কেলের মহারাষ্ট্র ১০০টি। এই পদের বিজ্ঞপ্তি নং: CRPD/ CR/2023-24/27.
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে, জানুয়ারি নাগাদ। তাতে সফল হলে অনলাইনে মেন পরীক্ষা হবে, ফেব্রুয়ারিতে।
প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে ১ ঘন্টার ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন থাকবে এইসব বিষয়ে: (১) ইংলিশ ল্যাঙ্গোয়েজ ৩০ নম্বরের ৩০টি প্রশ্ন। সময় ২০ মিনিট, (২) নিউমেরিক্যাল এবিলিটি ৩৫ নম্বরের ৩৫টি প্রশ্ন। সময় ২০ মিনিট, (৩) রিজনিং এবিলিটি ৩৫ নম্বরের ৩৫টি প্রশ্ন। সময় ২০ মিনিট। নেগেটিভ মার্কিং আছে। ৪টি প্রশ্নের ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে। প্রতিটি পেপারে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মোট শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে মেন পরীক্ষার জন্য ডাকা হবে।
মেন পরীক্ষায় ২০০ নম্বরের ১৯০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে: (১)জেনারেল / ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস ৫০ নম্বরের ৫০টি প্রশ্ন। সময় ৩৫ মিনিট। (২) জেনারেল ইংলিশ ৪০ নম্বরের ৪০টি প্রশ্ন। সময় ৩৫ মিনিট। (৩) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট ৫০ নম্বরের ৫০টি প্রশ্ন। সময় ৪৫ মিনিট। (৪) রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউট ৬০ নম্বরের ৫০টি প্রশ্ন। সময় ৪৫ মিনিট। মোট সময় থাকবে ২ ঘন্টা ৪০ মিনিট। নেগেটিভ মার্কিং আছে। ৪টি প্রশ্নের ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে।
প্রিলি ও মেন দুই ক্ষেত্রেই প্রশ্ন হবে ইংরিজি ও হিন্দিতে। তবে পশ্চিমবঙ্গ ও অসমের প্রার্থীদের বেলায় ইংরিজি ও হিন্দি ছাড়াও বাংলা ভাষাতে প্রশ্ন হবে।
লিখিত পরীক্ষায় তপশিলী, ওবিসি ও প্রতিবন্ধীরা কোয়ালিফাইং নম্বরে ৫% ছাড় পাবেন। মেধা তালিকা তৈরির সময় মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখা হবে।
লিখিত পরীক্ষা হবে পূর্ব ভারতের এইসব কেন্দ্রে : পশ্চিমবঙ্গ :-আসানসোল,দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি।
বিহার: আড়া, ঔরঙ্গাবাদ (বিহার), ভাগলপুর, দ্বারভাঙা, গয়া, মজঃফরপুর, পটনা, পূর্ণিয়া।
ওড়িশা : বালাসোর, বেরহামপুর
(গঞ্জাম), ভুবনেশ্বর, কটক, ঢেঙ্কানল, রৌরকেলা, সম্বলপুর।
অসমের:- ডিব্রুগড়, গুয়াহাটি, জোড়হাট, শিলচর, তেজপুর। ত্রিপুরার আগরতলা। মেঘালয়ের শিলং। মিজোরামের আইজল। ঝাড়খন্ডের বোকারো স্টিল সিটি, ধানবাদ, হাজারিবাগ, জামশেদপুর, রাঁচী।
এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন 'Acquaint Yourself' পুস্তিকায়, যা লিখিত পরীক্ষার কল লেটারের সঙ্গে দেওয়া হবে।
তপশিলী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরা 'প্রি-এক্সামিনেশন ট্রেনিং' নিতে পারেন। এজন্য দরখাস্তের নির্দিষ্ট জায়গা পূরণ করবেন। প্রি- এক্সামিনেশন ট্রেনিং হবে কলকাতা, শিলিগুড়ি, শিলচর, রাঁচী, পটনা, ডিব্রুগড়, আসানসোল, ভুবনেশ্বর, গুয়াহাটি।
দরখাস্ত করবেন অনলাইনে, ৭ ডিসেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইটে :https://bank.sbi/careers,
https://sbi.co.in /careers এজন্য বৈধ একটি ই-মেল আইডি. থাকতে হবে। দরখাস্ত করার আগে প্রার্থীদের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে: (A) পাশপোের্ট মাপের ফটো ও সিগনেচার, (B) বুড়ো আঙুলের ছাপ (লেফট থাম্ব ইমপ্রেশন), (C) এস বি আই অ্যাপ্রেন্টিস ট্রেনিং সার্টিফিকেট (যদি থাকে), (D) নিচের প্যারাগ্রাফ হাতে লেখার পর স্ক্যান করতে হবে।
I ( Name of the candidate), Date of Birth hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. The signature, photograph and left thumb impression is of mine".
প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবেন। এবার পরীক্ষা ফী বাবদ ৭৫০ (তপশিলী, প্রতিবন্ধীদের ফী লাগবে না) টাকা অনলাইনে জমা দিতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে। অনলাইনে টাকা জমা দিতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে। অনলাইনে টাকা জমা - দেওয়ার পর ই-রিসিপ্ট প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।