মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

রায়বেরেলি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এ আই আই এম এস) প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা প্রকল্পে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, ফার্মাসিস্ট, পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার ইত্যাদি পদে ১৪৯ জন লোক নিচ্ছে।


রায়বেরেলি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এ আই আই এম এস) প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা প্রকল্পে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, ফার্মাসিস্ট, পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার ইত্যাদি পদে ১৪৯ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য : 

লোয়ার ডিভিশন ক্লার্ক : যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। বেসিক কম্পিউটার জানলে ভালো হয়। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ১ টি (জেনারেল)।

স্টেনোগ্রাফার : উচ্চমাধ্যমিক পাশরা শর্টহ্যান্ডে দক্ষতা থাকলে যোগ্য। কম্পিউটারে ৫০ মিনিটের ট্রান্সক্রিপশন টেস্ট হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। শূন্যপদ : ৫টি (জেনারেল ৪, ওবিসি ১)।

আপার ডিভিশন ক্লার্ক : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটারে দক্ষতা থাকলে যোগ্য । কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫টি শব্দ তোলার গতি থাকতে হবে আর কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ১০টি (জেনারেল ৬, ও বিসি ২, তপশিলি জাতি ১; ইডব্লুএস ১)।

স্টোর কীপার কাম ক্লার্ক : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা স্টোর্সের কাজে ১ বছরের দক্ষতা থাকলে যোগ্য। মেটেরিয়াল ম্যানেজমেন্টের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা, ডিপ্লোমা কোর্স পাশ হলে ভালো হয়। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ২টি (জেনারেল)।

এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটারে দক্ষতা থাকলে যোগ্য । বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
শূন্যপদ : ৬টি (জেনারেল ৫, ওবিসি ১)।

জুনিয়র অ্যাকাউন্টস অফিসার : কমার্স শাখার গ্র্যাজুয়েটরা সরকারি সংস্থায় অ্যাকাউন্টসের কাজে দক্ষতা থাকলে যোগ্য । বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ৪টি (জেনারেল ৩, ওবিসি ১)।

জুনিয়র ইঞ্জিনিয়ার (এসি অ্যান্ড রেফ্রিজারেশন) : ইলেক্ট্রিক্যাল বা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট কিংবা ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য । এয়ার কন্ডিশনিং ও রেফ্রিজারেশনের কাজে ডিগ্রি কোর্স পাশদের বেলায় ২ বছরের আর ডিপ্লোমা কোর্স পাশদের বেলায় ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ২টি (জেনারেল)।

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট কিংবা ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য। ডিগ্রি কোর্স পাশদের বেলায় ২ বছরের আর ডিপ্লোমা কোর্স পাশদের বেলায় ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ২টি (জেনারেল)।


জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) : ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট কিংবা ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য। ডিগ্রি কোর্স পাশদের বেলায় ২ বছরের আর ডিপ্লোমা কোর্স পাশদের বেলায় ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ২টি (জেনারেল)।

জুনিয়র স্টোর অফিসার : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য। মেটেরিয়াল ম্যানেজমেন্টের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা, ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে। মেটেরিয়াল ম্যানেজমেন্টের ডিগ্রি কোর্স পাশরা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলেও যোগ্য । বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। শূন্যপদ : ৬টি (জেনাঃ ৫, ওবিসি ১)।

পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা শর্টহ্যান্ডে দক্ষতা থাকলে যোগ্য। সেক্রেটারিয়েল প্র্যাক্টিসের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ হলে ভালো হয়। কম্পিউটারে মিনিটে ১০০টি শব্দ তোলার গতিতে ৪০ মিনিটের স্কিল টেস্ট হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ৩টি (জেনারেল)।

হসপিটাল অ্যাটেন্ড্যান্ট গ্রেড 3  (নার্সিং অর্ডারলি) : মাধ্যমিক পাশরা সেন্ট জন অ্যাম্বুলেন্সের মতো সংস্থা থেকে হসপিটাল সার্ভিসের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ১৮টি (জেনারেল ৬, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, 
ই ডব্লুএস ২)।

ফার্মাসিষ্ট : ফার্মাসির ডিপ্লোমা কোর্স পাশরা ফার্মাসিস্ট হিসাবে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। ম্যানুফ্যাকচারিং, স্টোরেজ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। শূন্যপদ : ৭টি (জেনারেল ৫, ওবিসি ১, তপশিলি জাতি ১)। এছাড়াও জুনিয়র হিন্দি অফিসার ১টি, লাইব্রেরিয়ার গ্রেড 3 ১টি, অপ্টোমেট্রিস্ট ২টি, পারফিউশনিস্ট ২টি, হিন্দি অফিসার ১টি, সিনিয়র টেকনিশিয়ান ল্যাবরেটরি ২টি, প্রাইভেট সেক্রেটারি ২টি, টেকনিশিয়ান (প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক টেকনিশিয়ান) ১টি, টেকনিশিয়ান (রেডিওলজি) রেডিওগ্রাফিক টেকনিশিয়ান গ্রেড-। ৭টি, টেকনিশিয়ান (রেডিওথেরাপি) রেডিওথেরাপি টেকনিশিয়ান গ্রেড টু ৪টি, জুনিয়র মেডিক্যাল রেকর্ড অফিসার (রিশেপশনিস্ট) ১টি, ল্যাব অ্যাটেন্ড্যান্ট গ্রেড-টু ১টি, ল্যাব টেকনিশিয়ান ১টি, লন্ড্রি সুপারভাইজর -১টি, মরচুয়ারি অ্যাটেন্ড্যান্ট ২টি শূন্যপদেও লোক নেওয়া হচ্ছে। এইসব পদের জন্য বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি ওয়েবসাইটে পাবেন। সব ক্ষেত্রে বয়স গুণতে হবে ১৬-১০-২০২৩ এর হিসাবে। তপশিলীরা ৫ বছর, ওবিসি'রা ৩ বছর আর প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন। এই পদের বিজ্ঞপ্তি নং : AIIMS / Rbi / Rec/Non-Faculty / 2023- 24/293 Date: 14.09.2023


দরখাস্ত করবেন অনলাইনে, ১৬ অক্টোবরের মধ্যে। এই ওয়েবসাইটে  : www.alimsrbl.edu.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ৫০ কেবির মধ্যে আর সিগনেচার ৩০ কেবি'র মধ্যে জেপিজি ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন। দরখাস্ত করার আগে পরীক্ষা ফী বাবদ ৩,৫৪০ (তপশিলী, ই ডব্লুএস, হলে ১,৭৭০) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবেন। প্রতিবন্ধীদের ফী লাগবে না। এবার যাবতীয় তথ্য দিয়ে ফটো ও সিগনেচার আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। প্রার্থী বাছাই পরীক্ষার সময় যাবতীয় প্রমাণপত্রের মূল ও প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যাবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।



সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

8 September Current Affairs MCQ Question


কোন রাজ্য 5.82 লক্ষ মেট্রিক টন 'শ্রী আন্না' সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে?

1.তামিলনাড়ু

2.উত্তর প্রদেশ

3.মহারাষ্ট্র

4.বিহার


সঠিক উত্তর হল: 2.উত্তর প্রদেশ

next Question


নিচের কোনটি 2022 এশিয়ান গেমসে ভারতের পারফরম্যান্স সম্পর্কে একটি সত্য বিবৃতি নয়?

1. এশিয়ান গেমসে ভারত তার সর্বকালের সেরা পদক জিতেছে।

2. জ্যোতি সুরেখা 2 তে সোনা জিতেছে। 2022 এশিয়ান গেমসে ভারতের হয়ে মহিলাদের যৌগ তীরন্দাজ

3.ভারত কাবাডিতে স্বর্ণপদক জিতেছে এবং 2022 এশিয়ান গেমস 3-এ 100-পদকের চিহ্নে পৌঁছেছে।

4.উপরের সবগুলো


সঠিক উত্তর হল: 4.উপরের সবগুলো


next Question

অদিতি স্বামী এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছেন, তিনি কোন রাজ্যের?

1.তামিলনাড়ু

2.মহারাষ্ট্র

3. তেলেঙ্গানা

4.বিহার


সঠিক উত্তর হল: 2.মহারাষ্ট্র

next Question


পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড স্কিম কোন বছর পর্যন্ত বাড়ানো হয়েছে?

1.  31 ডিসেম্বর, 2025 সালে 

2.  31 ডিসেম্বর, 2026 সালে 

3.  31 ডিসেম্বর, 2027 সালে 

4.  31 ডিসেম্বর, 2028 সালে 



সঠিক উত্তর হল: 1.  31 ডিসেম্বর, 2025 সালে


next Question


কে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন হোস্ট করবে?

1.খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রণালয়

2. ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ

3.কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়

4.বাণিজ্য মন্ত্রণালয়


সঠিক উত্তর হল: 2.ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ

next Question


হেরিটেজ মনুমেন্টের প্রচারের জন্য নিচের কোনটি উপহারের দোকান স্থাপনের পরিকল্পনা করেছে?

1.পর্যটন মন্ত্রণালয়

2. ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ

3. সংস্কৃতি মন্ত্রণালয়

4.উপরের সবগুলো


সঠিক উত্তর হল: 2.ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ

next Question


নির্মলা সীতারমন 52 তম জিএসটি কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন কোথায়?

1.পুনে

2.লখনউ

3.নতুন দিল্লি

4.মুম্বাই


সঠিক উত্তর হল: 3.নতুন দিল্লি


next Question


কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদ কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল?

1.হিমাচল প্রদেশ

2.মহারাষ্ট্র

3.উত্তরাখণ্ড

4.বিহার



সঠিক উত্তর হল: 3.উত্তরাখণ্ড

next Question

আমান সেহরাওয়াত এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছেন, তিনি কোন খেলার সাথে সম্পর্কিত?

1.কুস্তি

2.টেনিস

3.স্কোয়াশ

4.টেবিল টেনিস



সঠিক উত্তর হল: 1.কুস্তি


next Question


কত বছর পর এশিয়ান গেমসে ভারত পুরুষদের একক ব্যাডমিন্টনে পদক পায়?

1.   43 বছর

2.   41 বছর

3.   45 বছর

4.   42 বছর


সঠিক উত্তর হল: 2.  41 বছর

নর্দার্ণ কোল ফিল্ড লিমিটেড-এর অধীন সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড মধ্য প্রদেশ ও উত্তর প্রদেশ ইউনিট অ্যাপ্রেন্টিস হিসাবে ১,১৪০ জন লোক নিচ্ছে।


নর্দার্ণ কোল ফিল্ড লিমিটেড-এর অধীন সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড মধ্য প্রদেশ ও উত্তর প্রদেশ ইউনিট অ্যাপ্রেন্টিস হিসাবে ১,১৪০ জন লোক নিচ্ছে।

মাধ্যমিক পাশের পর আই.টি.আই . থেকে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার, মোটর মেকানিক, অটোইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। ১ বছরের ট্রেনিং। স্টাইপেন্ড মাসে ইলেক্ট্রনিক মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ফিটার, মোটর মেকানিক ও অটো ইলেক্ট্রিশিয়ান ট্রেডে ৮,০৫০ টাকা। ওয়েল্ডার ট্রেডে ৭,৭০০ টাকা। 

শূন্যপদ : মধ্যপ্রদেশ রিজিয়নে ইলেক্ট্রিশিয়ান ২০৫টি, ফিটার ২৮৪টি , ইলেক্ট্রনিক মেকানিক ৮টি ,ওয়েল্ডার ৮৭টি, মোটর মেকানিক ৩৭টি ।

শূন্যপদ : উত্তর প্রদেশ রিজিয়নে ইলেক্ট্রিশিয়ান ১৬৫টি , ফিটার ২৫৯টি , ইলেক্ট্রনিক মেকানিক ৫টি , ওয়েল্ডার ৬৮টি , মোটর মেকানিক ১০টা ,অটো ইলেক্ট্রিশিয়ান ১২টি । 


ওপরের সব ট্রেডের বেলায় বয়স হতে হবে ৩১-৮-২০২৩ এর হিসাবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ওবিসি'রা ৩ বছর বয়সে ছাড় পাবেন। এই পদের বিজ্ঞপ্তি নং : NCL/HRD/ITI Trade Apprentices/Notification/2023-24/4038, Dated: 27.09.2023. প্রার্থী বাছাই হবে মাধ্যমিক ও আই.টি.আই. কোর্সে পাওয়া নম্বর দেখে। আগ্রহী প্রার্থীদের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে : www.apprenticeshipindia.org এরপর দরখাস্ত করবেন অনলাইনে, ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.nclcil.in এজন্য বৈধ একটি ইমেল আই ডি  থাকতে হবে। এরপর বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, সিগনেচার, পাশপোর্ট মাপের রঙিন ফটো ইত্যাদি স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।তারপর ইউজার আই ডি  ও পাশওয়ার্ড পাবেন। এরপর ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।


শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

কেন্দ্রীয় সরকারি সংস্থা বি ই এম এল লিমিটেড ডিপ্লোমা ট্রেনি', 'আই টি আই ট্রেনি' পদে ১১১ জন লোক নিচ্ছে।


কেন্দ্রীয় সরকারি সংস্থা বি ই এম  এল লিমিটেড ডিপ্লোমা ট্রেনি', 'আই টি আই  ট্রেনি' পদে ১১১ জন লোক নিচ্ছে। 

কারা কোন ট্রেডের জন্য যোগ্য :

ডিপ্লোমা ট্রেনি -মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। মূল মাইনে : ২৩,৯১০ থেকে ৮৫,৫৭০ টাকা । শূন্যপদ : ৫২টি।

ডিপ্লোমা ট্রেনি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং : ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। মূল মাইনে : ২৩,৯১০ থেকে ৮৫,৫৭০ টাকা । শূন্যপদ : ২৭টি।

ডিপ্লোমা ট্রেনি -সিভিল ইঞ্জিনিয়ারিং : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। মূল মাইনে : ২৩,৯১০ থেকে ৮৫,৫৭০ টাকা। শূন্যপদ : ৭টি। 

আই টি আই ট্রেনি টার্নার : আই টি আই থেকে টার্নার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আর ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। মূল মাইনে ১৬,৯০০ থেকে ৬০,৬৫০ টাকা। শূন্যপদ : ১৬টি। 

 আই টি আই ট্রেনি-মেশিনিস্ট : আই টি আই থেকে : মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আর ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। মূল মাইনে : ১৬,৯০০ থেকে ৬০,৬৫০ টাকা। শূন্যপদ : ১৬টি। 

ওপরের সব ক্ষেত্রে তপশিলী ও প্রতিবন্ধীরা ৫% নম্বরে ছাড় পাবেন। বয়স হতে হবে ১৮-১০- ২০২৩’এর হিসাবে ২৯ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ওবিসি’রা ৩ বছর বয়সে ছাড় পাবেন দরখাস্ত করবেন অনলাইনে, ১৮ অক্টোবরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.bemlindia.in এজন্য বৈধ ই-মেল আই.ডি. থাকতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ২০০ টাকা অনলাইনে জমা দেবেন । টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।

কলকাতা পুলিশ কমিশনারের অফিস বিভিন্ন থানায় বা, অফিসে কাজের জন্য ‘ড্রাইভার' পদে ৪১২ জন ছেলে নিচ্ছে


কলকাতা পুলিশ কমিশনারের অফিস বিভিন্ন থানায় বা, অফিসে কাজের জন্য ‘ড্রাইভার' পদে ৪১২ জন ছেলে নিচ্ছে। ক্লাস এইট পাশ ছেলেরা বৈধ ট্রান্সপোর্ট লাইসেন্স থাকলে আর কোনো সরকারি /আধা সরকারি / রেজিস্টার্ড প্রাইভেট লিমিটেড কোম্পানিতে গাড়ি চালানোর কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ১-৯-২০২৩ এর হিসাবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। মাইনে মাসে ১৩,৫০০ টাকা। শূন্যপদ : ৪১২টি। চাকরি হবে নিয়োগের তারিখ থেকে ১ বছরের জন্য, চুক্তিতে। এই পদের বিজ্ঞপ্তি নং : TRP / Recruit/01/2023, Date: 30.09.2023

প্রার্থী বাছাই হবে ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে।  ড্রাইভিং টেস্টে থাকবে ২০ নম্বর ও ইন্টারভিউয়ে থাকবে ২০ নম্বর। এই দুই পরীক্ষায় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে। এরপর হবে ডাক্তারি পরীক্ষা। কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ।

দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম A4 মাপের কাগজে প্রিন্ট করে নেবেন এই ওয়েবসাইট থেকে : www.kolkatapolice.gov.in পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবেন : (১) আইডেন্টিটি প্রুফ হিসাবে প্যান কার্ড / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / ভোটার কার্ড/ব্যাঙ্ক পাশবুক / আধার কার্ড / ই-আধার কার্ডের স্ব-প্রত্যয়িত নকল, (২) অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ড /আধার কার্ড/ই আধার কার্ড / পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স /ব্যাঙ্ক পাশবুক/ ইলেক্ট্রিক বিল/টেলিফোন বিল-এর স্ব- প্রত্যয়িত নকল, (৩) বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম-সার্টিফিকেট /প্যান কার্ড /মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের স্ব প্রত্যয়িত নকল, (৪) ড্রাইভিং লাইসেন্সের স্ব প্রত্যয়িত নকল, (৫) অভিজ্ঞতার সার্টিফিকেটের স্ব প্রত্যয়িত নকল, (৬) এখনকার তোলা ও স্ব প্রত্যয়িত করা ফোর পয়েন্ট ফাইভ ইনটু থ্রি পয়েন্ট ফাইভ সেমি মাপের ১ কপি পাশপোর্ট মাপের ফটো (দরখাস্তের ডানকোণে সেঁটে)। 

পূরণ- করা দরখাস্ত-ভরা খামের ওপর লিখবেন 'অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ পুলিশ ড্রাইভার কন্টাকচুয়াল / ড্রাইভার কন্টাকচুয়াল  2023'. দরখাস্ত শুধুমাত্র হাতে-হাতে নির্দিষ্ট বক্সে জমা দিতে হবে ৯ অক্টোবরের মধ্যে। এই ঠিকানায়: Police Training School, 247, A. J. C. Bose Road, Kolkata - 700027. ডাকে / স্পিড ডাকে / রেজিস্ট্রি ডাকে দরখাস্ত পাঠালে সেই দরখাস্ত বাতিল হবে।

9 January Current Affairs

কোন সালকে উটের আন্তর্জাতিক বছর হিসেবে জাতিসংঘ ঘোষণা করেছে? 1. 2022 2. 2024 3. 2021 4. 2030 সঠিক উত্তর হল: 2. 2024 1949...