রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

ভোপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, সোশ্যাল ওয়ার্কার, স্টোরকীপার কাম ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার, স্টেনোগ্রাফার ইত্যাদি পদে ২৩৩ জন লোক নিচ্ছে



ভোপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, সোশ্যাল ওয়ার্কার, স্টোরকীপার কাম ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার, স্টেনোগ্রাফার ইত্যাদি পদে ২৩৩ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :

লোয়ার ডিভিশন ক্লার্ক : যে কোনোশাখায় উচ্চমাধ্যমিক পাশরা কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। বেসিক কম্পিউটার জানলে ভালো হয়। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ৩২টি ।

ডিসেকশন হল অ্যাটেন্ড্যান্ট: মাধ্যমিক পাশরা এ বছরের আর উচ্চমাধ্যমিক পাশরা ১ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ৮টি ।

স্টোরকীপার কাম ক্লার্ক : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা স্টোর্সের কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। মেটেরিয়াল ম্যানেজমেন্টের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা, ডিপ্লোমা কোর্স পাশ হলে ভালো হয়। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ৮৫টি ।

স্টেনোগ্রাফার : উচ্চমাধ্যমিক পাশরা শর্টহ্যান্ডে দক্ষতা থাকলে যোগ্য। কম্পিউটারে ৫০ মিনিটের ট্রান্সক্রিপশন টেস্ট হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। ইংরিজি ও হিন্দিতে কথাবার্তা বলতে ও লিখতে জানলে ভালো হয়। শূন্যপদ : ৩৪টি ।

 আপার ডিভিশন ক্লার্ক : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটারে দক্ষতা থাকলে যোগ্য। কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫টি শব্দ তোলার গতি থাকতে হবে আর কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ২টি ।


অফিস / স্টোর্স অ্যাটেন্ড্যান্ট (মাল্টি টাস্কিং) : মাধ্যমিক বা, আই টি আই কোর্স পাশরা যোগ্য। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ৪০টি ।

সোশ্যাল ওয়ার্কার : উচ্চমাধ্যমিক পাশরা সোশ্যাল ওয়ার্কের কাজে অন্তত ৮ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। শূন্যপদ : ২টি । 

ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) : মাধ্যমিক পাশরা হাল্কা (এল এম ভি ) ও ভারী (এইচ এম ভি) গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে যোগ্য। কমার্শিয়াল গাড়ি চালানোর কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। শূন্যপদ : ১৬টি।

 জুনিয়র ওয়ার্ডেন (হাউস কীপার) : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা জুনিয়র ওয়ার্ডেনের কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। শূন্যপদ : ১০টি ।

 ডাটা এন্ট্রি অপারেটর : উচ্চমাধ্যমিক পাশরা ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত ৮,০০০ কী ডিপ্রেশনে গতি থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।। শূন্যপদ ২টি ।

এছাড়াও জুনিয়র স্কেল স্টেনো (হিন্দি) (শূন্যপদ ১টি) ও সিকিউরিটি কাম ফায়ার জমাদার (শূন্যপদ ১টি) পদেও লোক নেওয়া হচ্ছে। এইসব পদের জন্য বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি ওয়েবসাইটে পাবেন।
সব ক্ষেত্রে বয়স গুণতে হবে ৩০-১০-২০২৩ এর হিসাবে।

তপশিলীরা ৫ বছর, ও বিসি'রা ৩ বছর আর প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন। এই পদের বিজ্ঞপ্তি নং : ADM-2 (3) / AIIMSBhopal/RC / 2023/01, Date: 30-09-2023. প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস (২৫ নম্বর), ইংলিশ কমপ্রিহেনশন (১০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট (২০ নম্বর), জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবিলিটি (২৫ নম্বর), ফান্ডামেন্টাল অফ কম্পিউটার (১০ নম্বর), সি.সি.এস. সংক্রান্ত প্রশ্ন ইত্যাদি (১০ নম্বর)। সময় ৯০ মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে। এরপর হবে স্কিল টেস্ট। কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে জানতে পারবেন। দরখাস্ত করবেন অনলাইনে, ৩০ অক্টোবরের মধ্যে। এই। ওয়েবসাইটে : www.alimsbhopal.edu.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ৫০ কেবি'র মধ্যে আর সিগনেচার ৩০ কে.বি.র মধ্যে জে.পি.জি. ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন। দরখাস্ত করার আগে পরীক্ষা ফী বাবদ ১,২০০ (তপশিলী, প্রতিবন্ধী হলে ৬০০) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবেন। এবার যাবতীয় তথ্য দিয়ে ফটো ও সিগনেচার আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। প্রার্থী বাছাই পরীক্ষার সময় যাবতীয় প্রমাণপত্রের মূল ও প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যাবেন।


শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

নিউ দিল্লির সফদরজং হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ হাসপাতাল, ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতাল, কলাবতী সরণ চিলড্রেন্স হাসপাতালে কাজের জন্য বিভিন্ন পদে ৮০১ জন ছেলেমেয়ে নিচ্ছে।


নিউ দিল্লির সফদরজং হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ হাসপাতাল, ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতাল, কলাবতী সরণ চিলড্রেন্স হাসপাতালে কাজের জন্য বিভিন্ন পদে ৮০১ জন ছেলেমেয়ে নিচ্ছে। 

কারা কোন পদের জন্য যোগ্য : 

মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট : মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাশরা কোনো হাসপাতালে মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট হিসাবে অন্তত ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ  : সফদরজং
হাসপাতালে ১৩৯টি (জেনারেল ৫৭, তপশিলি জাতি ২১, তপশিলি উপজাতি ১০, ও বিসি ৩৮, ইডব্লুএস ১৩)। এর মধ্যে প্রতিবন্ধী ৪৬টি। ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে ২০টি (জেনারেল ৮, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৬, ইডব্লুএস ২)।

জুনিয়র মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট : সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশরা মেডিক্যাল ল্যাব টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাশ হলে আর ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। শূন্যপদ : সফদরজং হাসপাতালে ৩৩টি (জেনারেল ১৫, তপশিলি জাতি ৪, তপশিলি উপ জাতি ১, ওবিসি ১০, ইডব্লুএস ৩)। এর মধ্যে প্রতিবন্ধী ৩টি। ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে ৬টি। লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজে ৭টি (জেনারেল ৫, ওবিসি ২)। কলাবতী সরণ চিলড্রেন্স হাসপাতালে ৫টি (জেনারেল ২, তপশিলি জাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১)। 

ফার্মাসিষ্ট:- সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশরা ফার্মাসির ডিপ্লোমা কোর্স পাশ হলে আর ফার্মাসি কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। শূন্যপদ : সফদরজং হাসপাতালে ৪টি (জেনারেল ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। এর মধ্যে প্রতিবন্ধী ২টি। ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে ৫টি (জেনারেল ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)। লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজে ৩টি (জেনারেল ১, ওবিসি ২)। কলাবতী সরণ চিলড্রেন্স হাসপাতালে ১টি (তপশিলি জাতি)।

ইসিজি টেকনিশিয়ান : মাধ্যমিক পাশরা ইসিজি মেশিন চালানোর কাজে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। শূন্যপদ : সফদরজং হাসপাতালে ১১টি (জেনারেল ৫, তপশিলি জাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ১)।

এক্স-রে অ্যাসিস্ট্যান্ট : উচ্চমাধ্যমিক পাশরা রেডিওগ্রাফির ২ বছরের সার্টিফিকেট বা, ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। শূন্যপদ : সফদরজং হাসপাতালে ৮টি (জেনারেল ৪, তপশিলি জাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। ডক্টর রামমনোহর লোহিয়া হাসপাতালে ১০টি (জেনারেল ৩, তপশিলি জাতি ২,তপশিলি উপজাতি ১, ও বিসি ২) ।


রেডিওগ্রাফার : সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশরা রেডিওগ্রাফির ২ বছরের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য। কোনো হাসপাতাল বা মেডিক্যাল ইনস্টিটিউটে রেডিওগ্রাফির কাজে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। শূন্যপদ : সফদরজং হাসপাতালে ২২টি (জেনারেল ১০, তপশিলি জাতি ৩, তপশিলি উপ জাতি ১,ওবিসি ৬.) । অপারেশন থিয়েটার অ্যাটেন্ড্যান্ট মাধ্যমিক পাশরা ফার্স্ট এইড সার্টিফিকেট কোর্স পাশ হলে আর কোনো ৫০ শয্যার হাসপাতালে অপারেশন থিয়েটারের কাজে অন্তত ৬ মাসের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। শূন্যপদ : ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে ২০টি (জেনারেল ৯, তপশিলি উপজাতি ১, ওবিসি ৭) ।

নার্সিং অ্যাটেন্ড্যান্ট : মাধ্যমিক পাশরা ফার্স্ট এইড সার্টিফিকেট কোর্স পাশ হলে আর কোনো ৫০ শয্যার হাসপাতালে অন্তত ১২ মাস কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। শূন্যপদ : সফদরজং হাসপাতালে ১৩টি (জেনাঃ ৩৮, তপশিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ৭, ওবিসি ২৫ , ইডব্লুএস ৯)। ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে ৯৩টি (জেনারেল ১৩, তপশিলি উপজাতি ৭, ওবিসি ৪৭, ই ডব্লুএস ২৬)। লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল হাসপাতালে ৩২টি (জেনারেল ১৪, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ওবিসি ৮, ইডব্লুএস ৩)।

অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট : ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা কোনো ৫০ শয্যার হাসপাতালে অন্তত ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। শূন্যপদ : সফদরজং হাসপাতালে ২৭৪টি (জেনারেল ১১৩, তপশিলি জাতি ৪১, তপশিলি উপজাতি ২০, ওবিসি ৭৩, ইডব্লুএস ২৭)।

অপারেশন থিয়েটার টেকনিশিয়ান : ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা অপারেশন থিয়েটার টেকনিশিয়ানের ১ বছরের সার্টিফিকেট বা, ডিপ্লোমা কোর্স পাশ হলে আর কোনো ৫০ শয্যার হাসপাতালে অন্তত ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। শূন্যপদ : লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩টি (জেনারেল ৬, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ও বিসি ২)। কলাবতী সরণ চিলড্রেন্স হাসপাতালে ৪টি (জেনারেল ৩, ও বিসি(১)।

সব পদের বেলায় বয়স গুণতে হবে ২৫-১০-২০২০ এর হিসাবে। তপশিলী, ওবিসি, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে কেন্দ্রীয় সরকারের নিয়মানুযায়ী।

প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে নভেম্বরের চতুর্থ সপ্তাহে। ৬০ মিনিটের ৬০টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এম সি কিউ টাইপের। প্রশ্ন হবে ইংরিজি ও হিন্দিতে। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে। ফল বেরোবে ডিসেম্বরে। অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন।

দরখাস্ত করবেন অনলাইনে, ২৫ অক্টোবরের মধ্যে। এই ওয়েবসাইটে: www.vmmc-sjh.nic.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। তখন পাশপোর্ট মাপের ফটো, সিগনেচার ও থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নেবেন। এবার পরীক্ষা ফী বাবদ ৬০০ (তপশিলী, প্রতিবন্ধী ও মহিলাদের ফী লাগবে না) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবেন ২৬ অক্টোবরের মধ্যে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।

শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

UGC NET Job Vaccancy Notification


সারা ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হিউম্যানিটিজ (ল্যাঙ্গোয়েজ-সহ), সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ও ইলেক্ট্রনিক সায়েন্স ইত্যাদি বিষয়ে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি / জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য 'ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (UGC-NET) পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। পরীক্ষা নেবে 'ন্যাশনাল টেস্টিং 'এজেন্সি (এন টি এ)'।

শিক্ষাগত যোগ্যতা : হিউম্যানিটিজ (ল্যাঙ্গোয়েজ-সহ), সোশ্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ও ইলেক্ট্রনিক সায়েন্সর পোস্ট-গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত ৫৫% (ও বিসি, তপশিলী ও প্রতিবন্ধী হলে ৫০%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। এবছরের ফাইনাল পরীক্ষার্থীরা কিংবা যাঁদের পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের ফল এখনো বেরোয়নি, তাঁরাও আবেদনের যোগ্য। তবে তাঁদের বেলায় ‘নেট' পরীক্ষার ফল বেরোনোর ২ বছরের মধ্যে ওই শতকরা হারে নম্বর পেয়ে পাশ করার বিষয়ে নিশ্চিত থাকতে হবে । ১৯৯১ সালের ১৯ সেপ্টেম্বরের মধ্যে যাঁরা মাস্টার ডিগ্রি কোর্স পাশ করে পিএইচ ডি করেছেন, তাঁরা পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ৫% নম্বরে ছাড় পাবেন।

২০০৯ সালের ইউ জি সি আইনানুযায়ী 
পিএইচ ডি ডিগ্রি থাকলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য এই ‘নেট' পরীক্ষা দিতে হবে না । ২০০২ সালের ১ ডিসেম্বরের আগে ‘সেট' পরীক্ষায় কোয়ালিফাই করে থাকলে সারা ভারতের যে কোনো জায়গায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য 'নেট' পরীক্ষা দিতে হবে না। ২০০২ সালের ১ ডিসেম্বরের পর ‘সেট’ কোয়ালিফাই করলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠানগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আবেদন করতে পারবেন।

বয়স : জুনিয়র রিসার্চ ফেলোশিপের পরীক্ষার বেলায় বয়স হতে হবে ১-২-২০২৩’এর হিসাবে ৩০ বছরের মধ্যে। তপশিলী, ও বিসি, শারীরিক প্রতিবন্ধী ও মেয়েরা বয়সে ৫ বছর ছাড় পাবেন। তবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বয়সের কোনো কড়াকড়ি নেই।

এই পরীক্ষায় পাশ করলে সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আবেদন করতে পারবেন বা, মাসিক স্টাইপেন্ড নিয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়ে পড়াশোনা চালাতে পারবেন। সফল হলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি।

ফেলোশিপের জন্য যাঁরা এই পরীক্ষায় পাশ করবেন, তাঁরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যোগ্যতা পাবেন। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষায় পাশ করলে জুনিয়র ফেলোশিপের যোগ্যতা পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই করবে 'ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এন টি এ )'। এই পরীক্ষা হবে ৬ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে। পরীক্ষা হবে পূর্ব ভারতের এইসব কেন্দ্রে : পশ্চিমবঙ্গের কলকাতা (সিটি কোড WB10), আসানসোল (সিটি কোড WB01), বর্ধমান (সিটি কোড WB02), দুর্গাপুর (সিটি কোড WB04), হুগলি(সিটি কোড WB06), হাওড়া (সিটি কোড WB07), কল্যাণী (সিটি কোড WB08), শিলিগুড়ি (সিটি কোড WB11), বাঁকুড়া (সিটি কোড WB16), দার্জিলিং (সিটি কোড WB18), জলপাইগুড়ি (সিটি কোড WB19), মালদা (সিটি কোড WB20), মুর্শিদাবাদ (সিটি কোড WB21), উত্তর ২৪ পরগনা (সিটি কোড WB12), পশ্চিম মেদিনীপুর (সিটি কোড WB13), পূর্ব মেদিনীপুর (সিটি কোড WB14), দক্ষিণ ২৪ পরগনা (সিটি কোড WB15), শিউড়ি (সিটি কোড WB22) ।

এই পরীক্ষায় থাকবে ২টি পত্র। প্রথম পেপারে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের ১০০ নম্বরের পরীক্ষা হবে এইসব বিষয়ে : টেস্ট অফ রিজনিং এবিলিটি, রিডিং কমপ্রিহেনশন, ডাইভারজেন্ট থিঙ্কিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। এই পেপারে মোট ৫০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নে থাকবে ২ নম্বর। দ্বিতীয় পেপারে অবজেক্টিভ টাইপের ২০০ নম্বরের পরীক্ষা হবে সংশ্লিষ্ট বিষয়ের ওপর। এই পেপারে মোট ১০০টি প্রশ্ন থাকবে ও প্রতিটি প্রশ্নে থাকবে ২ নম্বর। প্রশ্ন হবে ইংরিজি ও হিন্দিতে। প্রথম ও দ্বিতীয় পেপারে সময় থাকবে ৩ ঘন্টা। নেগেটিভ মার্কিং নেই। প্রথম শিফটের পরীক্ষা হবে ৯টা থেকে ১২টা ও দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে ৩টে থেকে ৬টা।


পরীক্ষা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য ও সিলেবাস জানতে পারবেন এই ওয়েবসাইটে : www.ugchetonline.in

কোয়ালিফাইং নম্বর পেলে সফল হবেন। দ্বিতীয় পেপারের পরীক্ষা হবে এইসব বিষয়ের মধ্যে যে বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট হয়েছেন : অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, মনস্বত্ত্ব, সমাজতত্ত্ব, ইতিহাস, নৃতত্ত্ব, বাণিজ্য, শিক্ষা, সোশ্যাল ওয়ার্ক, ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, হোম সায়েন্স, গণ প্রশাসন, পপুলেশন স্টাডিজ, সঙ্গীত, ম্যানেজমেন্ট, বাংলা, হিন্দি, সংস্কৃত, উর্দু, আরবি, ইংলিশ, লিঙ্গুয়িস্টিক্স, আসামীজ, লেবার ওয়েলফেয়ার, পার্সোনেল ম্যানেজমেন্ট, লেবার ও সোশ্যাল ওয়েলফেয়ার, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আইন, লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স, ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, পারফর্মিং আর্ট-ডান্স/ড্রামা /থিয়েটার, মিউজিওলজি ও কনজার্ভেশন, আর্কিওলজি, ক্রিমিনোলজি, কম্পারেটিভ লিটারেচার, উইমেন স্টাডিজ, ভিশ্যুয়াল আর্ট (ড্রয়িং ও পেন্টিং, স্কাল্পচার, গ্রাফিক্স, অ্যাপ্লায়েড আর্ট, হিস্ট্রি অফ আর্ট), কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, ফরেন্সিক সায়েন্স, সোশ্যাল মেডিসিন অ্যান্ড কমিউনিটি হেলথ, ভূগোল, হিস্ট্রি অফ আর্ট, অ্যাপ্লায়েড আর্ট, গ্রাফিক্স, ইলেক্ট্রনিক সায়েন্স, এনভায়রণমেন্টাল সায়েন্স, ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজ, মানবাধিকার ও কর্তব্য, ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, সান্তাড়

দরখাস্ত করার পদ্ধতি : দরখাস্ত করবেন অনলাইনে, ২৮ অক্টোবরের মধ্যে। এই ওয়েবসাইটে : https://ugcnet.nta.nic.in অনলাইনে দরখাস্ত করার আগে পাশপোর্ট মাপের ফটো (১০ থেকে ২০০ কেবির মধ্যে) ও সিগনেচার (৪ থেকে ৩০ কেবির মধ্যে ) 'JPEG Format' এ স্ক্যান করে নেবেন।

প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন। তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নম্বর নোট করে নেবেন। এবার স্ক্যান করা ফটো ও সিগনেচার আপলোড করবেন। তারপর পরীক্ষা ফী বাবদ ১,১৫০ (জেনারেল ইডব্লুএস আর ও বিসি'দের বেলায় ৬০০, তপশিলী জাতি, তপশিলী উপজাতি, ট্রান্সজেন্ডার ও প্রতিবন্ধীদের বেলায় ৩২৫) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা, নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবেন, ২৯ অক্টোবরের মধ্যে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন কর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। দরখাস্ত করার পর সংশোধন করতে পারবেন ৩০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত।

বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো ‘সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট' ও ‘মাল্টি টাস্কিং স্টাফ (জেনারেল)' পদে ৬৭৭ জন ছেলেমেয়ে নিচ্ছে।


কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো ‘সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট' ও ‘মাল্টি টাস্কিং স্টাফ (জেনারেল)' পদে ৬৭৭ জন ছেলেমেয়ে নিচ্ছে। 


কারা কোন পদের জন্য যোগ্য : শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা দুই পদের জন্যই আবেদন করতে পারেন। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাক্ত করবেন, সেখানকার বাসিন্দা হতে হবে। 'সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট' পদের বেলায় হাল্কা (এল এম ভি ) গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে ও লাইসেন্স পাওয়ার পর থেকে ১ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও মোটর মেকানিজম সংক্রান্ত কাজে জ্ঞান থাকতে হবে। মোটর সাইকেল চালানোর লাইসেন্স থাকলে ভালো হয়।

বয়স : বয়স হতে হবে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদের বেলায় ২৭ বছরের মধ্যে আর মাল্টি টাস্কিং স্টাফ (জেনারেল) পদের বেলায় ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। দুই ক্ষেত্রেই বয়স গুণতে হবে ১৩-১১-২০২৩ এর হিসাবে। তপশিলীরা ৫ বছর, ওবিসি রা ৩ বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।

 মূল মাইনে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদের বেলায় ২১,৭০০-৬৯,১০০ টাকা আর মাল্টি টাস্কিং স্টাফ/জেনারেল পদের বেলায় ১৮,০০০-৫৬,৯০০ টাকা । শূন্যপদ : ৬৭৭টি (সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্টপদে ৩৬২টি ও মাল্টি টাস্কিং স্টাফ পদে ৩১৫টি)। কলকাতা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদে ১৮টি (জেনারেল ১০, ওবিসি ৩, তপশিলি জাতি ৪, ই ডব্লু এস (১)।

শিলিগুড়ি  সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদে ২টি (জেনারেল)।

আগরতলা  সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদে ৬টি (জেনারেল ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। মাল্টি টাস্কিং স্টাফ/জেনারেল পদে ১টি (জেনারেল)। 

পটনা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদে ৯টি (জেনারেল ৬, ওবিসি ২, তপশিলি জাতি ১)। মাল্টি টাস্কিং স্টাফ/জেনারেল পদে ৬টি (জেনারেল ৫, ই ডব্লু এস ১)। 

রাঁচী সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদে ৯টি (জেনারেল ৫, ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২)। মাল্টি টাস্কিং স্টাফ/জেনারেল পদে ৮টি (জেনারেল ৫, তপশিলি উপজাতি ২, ই ডব্লু এস ১)।

শিলং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদে ৮টি (জেনারেল ৫, তপশিলি উপজাতি ৩)। 

 ভুবনেশ্বর  সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট /মোটর ট্রান্সপোর্ট পদে ৯টি (জেনারেল ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ই ডব্লু এস (১)।

গুয়াহাটি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদে ১০টি (জেনারেল ৬, ওবিসি ২, তপশিলি উপজাতি ১, ই ডব্লু এস (১)।

প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ২টি টায়ারে পরীক্ষা হবে। টায়ার 1 এ ১০০ নম্বরের ১ ঘন্টার পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের এইসব বিষয়ে: (১) জেনারেল অ্যাওয়ারনেস  ৪০টি প্রশ্ন, (২) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট ২০টি প্রশ্ন, (৩) নিউমেরিক্যাল/ অ্যানালিটিক্যাল/লজিক্যাল এবিলিটি অ্যান্ড রিজনিং ২০টি প্রশ্ন, (৪) ইংলিশ ল্যাঙ্গোয়েজ  ২০টি প্রশ্ন। 

প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর। নেগেটিভ মার্কিং আছে। ৪টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে। এই পার্টে কাট অফ নম্বর থাকবে : জেনারেল ৩৫, ওবিসি ৩৪, তপশিলী ২২, ই ডব্লুএস ৩৫। টায়ার-2’এ মাল্টি টাস্কিং স্টাফ (জেনারেল) পদের বেলায় ডেসক্রিপ্টিভ টাইপের পার্টে ৫০ নম্বরের ১ ঘন্টার পরীক্ষায় থাকবে বেসিক ইংলিশ ল্যাঙ্গোয়েজ, ভোকাবুলারি, গ্রামার, সঠিক শব্দের ব্যবহার আর ১৫০ শব্দের প্যারাগ্রাফ লেখা।

টায়ার 2’এ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদের বেলায় ৫০ নম্বরের ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউ। চূড়ান্ত তালিকা তৈরির সময় পার্ট 1 ও পার্ট 2’এর নম্বর দেখা হবে।


দরখাস্ত করবেন অনলাইনে, ১৪ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.mha.gov.in, www.ncs.gov.in এজন্য বৈধ একটি ইমেল আই ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ জেনারেল, ই.ডব্লু.এস. আর ওবিসি সম্প্রদায়ের ছেলেদের জন্য ৫০০ টাকা আর অন্যান্য সব ক্যাটেগরির বেলায় ৪৫০ টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউ পি আই কিংবা এস বি আই  চালানে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য ওয়েবসাইটেই পাবেন।

12 October Current Affairs MCQ Question


ক্রিকেট 2028 সালের অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হবে। কোন শহর 2028 সালের অলিম্পিক আয়োজন করবে?

1.প্যারিস, ফ্রান্স

2.লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র

3. বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা

4. রিও ডি জেনিরো, ব্রাজিল



সঠিক উত্তর হল: 2.লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র

next Question 

নিচের কোন দেশ 2023 সালের জলবায়ু পরিবর্তন এবং পারমাণবিক শক্তির আন্তর্জাতিক সম্মেলনের সভাপতিত্ব করেছিল?

1.ভারত

2. ইউনাইটেড কিংডম

3. সংযুক্ত আরব আমিরাত

4. মার্কিন যুক্তরাষ্ট্র



সঠিক উত্তর হল: 3.সংযুক্ত আরব আমিরাত

next Question

আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির (UCBs)-এর জন্য RBI সোনার ঋণের আর্থিক সীমা বাড়িয়েছে কতো টাকা৷

1.  2 লক্ষ টাকা 

2.  4 লক্ষ টাকা 

3.  6 লক্ষ টাকা 

4.  ৪ লক্ষ টাকা


 

সঠিক উত্তর হল: 2.  4 লক্ষ টাকা 

next Question

কোন জায়গায়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বাধীনতা সংগ্রামী রাজা রাও রামবক্ষ সিংয়ের মূর্তি উন্মোচন করেছেন?

1. কানপুর

2.উন্নাও

3.লখনউ

4.আগ্রা

 

সঠিক উত্তর হল: 2.উন্নাও

next Question





ফুটবলের সংস্কৃতিকে তৃণমূলে নিয়ে যাওয়ার জন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে "সবার জন্য ফুটবল" চালু করেছিলেন?

1.ঝাড়খন্ড

2.মধ্য প্রদেশ

3.পশ্চিম বঙ্গ

4.ওড়িশা



সঠিক উত্তর হল: 4.ওড়িশা

next Question

Google ডুডল কোন দেশের লেখার সিস্টেমকে উৎসর্গ করে হ্যাঙ্গুল দিবস উদযাপন করে।

1. মার্কিন

2.কোরিয়ান

3. আফ্রিকান

4.অস্ট্রেলিয়ান



সঠিক উত্তর হল: 2.কোরিয়ান

next Question

নিচের কোন দেশ ইন্ডিয়ান ওসেন রিম অ্যাসোসিয়েশন (IORA) মন্ত্রী পরিষদের বৈঠকের আয়োজন করবে?

1.শ্রীলংকা

2.ভারত

3.বাংলাদেশ

4.মালদ্বীপ



সঠিক উত্তর হল: 1.শ্রীলংকা

next Question

দক্ষিণ কোরিয়ার বুসানে এশিয়া কন্টেন্ট অ্যাওয়ার্ডস এবং গ্লোবাল OTT অ্যাওয়ার্ডস 2023 -এ নিচের কোন অভিনেত্রী সেরা প্রধান অভিনেত্রীর ট্রফি জিতেছেন?

1. কারিশমা তান্না

2.শোভিত ধুলিপালা

3. সুস্মিতা সেন

4.শ্বেতা ত্রিপাঠী



সঠিক উত্তর হল: 1.কারিশমা তান্না


next Question

ভারত কখন প্রথমবারের মতো গুড ম্যানুফ্যাকচারিং অনুশীলন দিবস উদযাপন করবে?

1.  9ই অক্টোবর

2.  10ই অক্টোবর

3.  11ই অক্টোবর

4.  12ই অক্টোবর



সঠিক উত্তর হল: 2.  10ই অক্টোবর

next Question


উত্তর প্রদেশে সিনিয়র ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ 2023 কোথায় অনুষ্ঠিত হবে?

1. লখনউ

2.আগ্রা

3.অযোধ্যা

4.মিরাট



সঠিক উত্তর হল: 3.অযোধ্যা

next Question

নিচের কোন পরিচালক তার সর্বশেষ বই, "দ্য বুক অফ লাইফ: মাই ড্যান্স উইথ বুদ্ধ ফর সাকসেস" লখনউতে লঞ্চ করেছেন?

1.রাজকুমার হিরানি

2.করণ জোহর

3.সঞ্জয়লীলা বনসালি

4. বিবেক অগ্নিহোত্রী

 

সঠিক উত্তর হল: 4.বিবেক অগ্নিহোত্রী

next Question

নিচের কোন দেশটি 2023 সালের অক্টোবরে ভারতের সাথে বৈদ্যুতিক আন্তঃসংযোগ, সবুজ ও পরিষ্কার হাইড্রোজেন এবং সাপ্লাই চেইনের ক্ষেত্রে এমওইউ স্বাক্ষর করেছে?

1.সংযুক্ত আরব আমিরাত

2. সৌদি আরব

3. মিশর

4. সিরিয়া



সঠিক উত্তর হল: 2.সৌদি আরব

next Question

কোন এয়ারলাইন দিল্লিতে প্রথম ধরনের ইন্টিগ্রেটেড ইঞ্জিনিয়ারিং গুদাম স্থাপন করেছে?

1.এয়ার ইন্ডিয়া

2.ইন্ডিগো

3. স্পাইসজেট

4.আকাসা এয়ার



সঠিক উত্তর হল: 1.এয়ার ইন্ডিয়া

next Question

আমরা কখন বিশ্ব ডাক দিবস উদযাপন করি?

1.  7ই অক্টোবর

2. ৪ই অক্টোবর

3.  ৭ই অক্টোবর

4.  10ই অক্টোবর



সঠিক উত্তর হল: 3.  ৭ই অক্টোবর

next Question




ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF) র‍্যাঙ্কিংয়ে কোন ভারতীয় পুরুষ দ্বৈত জুটি এক নম্বর স্থান অর্জন করেছে?

1. লিয়েন্ডার পেস এবং রোহন বোপান্না

2. সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি

3.মহেশ ভূপতি এবং রামানাথন কৃষ্ণান

4.রমেশ কৃষ্ণান এবং প্রজনেশ গুনেশ্বরন



সঠিক উত্তর হল: 2.সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি

next Question

শরৎচন্দ্র মিশ্র সম্প্রতি প্রয়াত হলেন, তিনি কোন রাজ্যের DGP ছিলেন?

1. বিহার

2. ওড়িশা

3. মহারাষ্ট্র

4.রাজস্থান



সঠিক উত্তর হল: 2. ওড়িশা

next Question

ভারত প্রতিরক্ষা সহযোগিতার জন্য 5 বছরের রোডম্যাপের জন্য কোন দেশের সাথে সম্মত হয়েছে?

1.ইরান

2.রাওয়ান্ডা

3.তানজানিয়া

4.উগান্ডা



সঠিক উত্তর হল: 3.তানজানিয়া

next Question

G20 FMCBG -এর সাথে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বৈঠকে কে যোগ দেবেন?

1. নির্মলা সীতারমন

2. শক্তিকান্ত দাস

3.টি রবিশঙ্কর

4.  1 এবং 2 উভয়ই



সঠিক উত্তর হল: 1.নির্মলা সীতারমন

next Question 

মহিলা সম্মান সঞ্চয়পত্র সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সত্য?

1.ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পটি মাৰ্চ 2025 পর্যন্ত
উপলব্ধ 

2. মহিলা বা মেয়েদের নামে 2 লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট সুবিধা অফার করে

3.এটি 2 বছরের এবং 7.5 শতাংশের একটি নির্দিষ্ট সুদের হার অফার করে

4. উপরের সবগুলি



সঠিক উত্তর হল: 4.উপরের সবগুলি

next Question


আয়ুর্বেদ দিবস 2023 এর থিম কি হবে?

1. লে'স ইউস আয়ুর্বেদ

2. আয়ুর্বেদ ফর ওয়ান হেলথ

3 . আয়ুর্বেদ ইস লাইফ

4. কীপ ডিসিস আওয়ে উইথ আয়ুর্বেদ



সঠিক উত্তর হল: 2.আয়ুর্বেদ ফর ওয়ান হেলথ

next Question

কে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে (PLFS) বার্ষিক রিপোর্ট 2022 থেকে 2023 প্রকাশ করেছে?

1.বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়

2. জাতীয় নমুনা জরিপ অফিস

3. জাতীয় পরিসংখ্যান অফিস

4.  1 এবং 2 উভয়ই



সঠিক উত্তর হল: 2.জাতীয় নমুনা জরিপ অফিস

next Question


ভারত ন্যাশনাল সাইবার সিকিউরিটি এক্সারসাইজ (NCX) 2023 কে উদ্বোধন করেছেন?

1.রাজীব গৌবা

2.অজয় কুমার সুদ

3.গিরিধর আরমণে

4.অজয় ভূষণ



সঠিক উত্তর হল: 2.অজয় কুমার সুদ


next Question

2023 সালের অক্টোবরে, (JNU) জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় দ্বারা কাকে সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়া হয়েছে?

1.ক্রিস হিউনিস

2.সিরিল রামাফোসা

3. ডক্টর সামিয়া সুলুহু হাসান

4. থাবো এমবেকি



সঠিক উত্তর হল: 3.ডক্টর সামিয়া সুলুহু হাসান

next Question

AMAZE-28 প্রকল্প কোন রাজ্যের সাথে সম্পর্কিত?

1.তেলেঙ্গানা

2.কেরালা

3.তামিলনাড়ু

4.কর্ণাটকা




সঠিক উত্তর হল: 2.কেরালা

next Question



2023 এশিয়ান গেমসে ভারত কয়টি পদক
জিতেছিল?

1. 103টি পদক

2.  105টি পদক

3. 107টি পদক

4. 109টি পদক



সঠিক উত্তর হল: 3. 107টি পদক

next Question

কোন জায়গায়, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী উত্তরাখণ্ড যুব মহোৎসবে 'রোজগার প্রয়াগ পোর্টাল' চালু করেছেন?

1. বদ্রীনাথ

2. হরিদ্বার

3. দেরাদুন

4. রুরকি



সঠিক উত্তর হল: 3.দেরাদুন

9 January Current Affairs

কোন সালকে উটের আন্তর্জাতিক বছর হিসেবে জাতিসংঘ ঘোষণা করেছে? 1. 2022 2. 2024 3. 2021 4. 2030 সঠিক উত্তর হল: 2. 2024 1949...