বুধবার, ৩১ মে, ২০২৩

সেনাবাহনীতে ২১ জন অপারেটর নিয়োগ করা হচ্ছে


হেড কোয়ার্টার্স ইস্টার্ণ কম্যান্ডের চিফ সিগন্যাল অফিসার এক বিজ্ঞপ্তিতে (CBC 10605/11/ 0001/2324) জানান,সেনাবাহিনীর হেড কোয়ার্টার্স ইস্টার্ণ কম্যান্ড ‘সিভিলিয়ন সুইচ বোর্ড অপারেটর (সি.এস.বি.ও., গ্রেড-।।)' পদে ২১ জন লোক নিচ্ছে।

মাধ্যমিক পাশরা পি.বি.এক্স মেশিন চালনার কাজে দক্ষতা থাকলে যোগ্য। ইংরিজি ও হিন্দিতে চটপট কথাবার্তা বলতে পারলে ভালো হয়। মূল মাইনে ২১,৭০০ টাকা। শূন্যপদ : ২১ টি (জেনাঃ ৬, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ও.বি.সি. ৪, ই.ডব্লু.এস. ২, প্রাঃসঃকঃ ২, প্রতিবন্ধী ২)।

প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ১০০ নম্বরের পরীক্ষায় থাকবে এইসব বিষয় : জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউট।

দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করবেন এই লিঙ্কে ক্লিক করে : https:// onlineforms.in/wp-content/ uploads/2023/05/Online Forms.in-HQ-Eastern- Command-Application- Form-23052023.pdf

তখন সঙ্গে দেবেন : (১) বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট, আধার কার্ড-এর স্ব-প্রত্যয়িত নকল, (২) এখনকার তোলা ও প্রতিটিতে ২৫ টাকার ডাকটিকিট সাঁটা ২টি ১২x২৪ সেমি মাপের খাম, (৩) এখনকার তোলা ২ কপি পাশপোর্ট মাপের ফটো (দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে)। দরখাস্ত-ভরা খামের ওপর লিখবেন 'Application for the post of............ (Post applied for............ category.......).. দরখাস্তে Ref. Newspaper : Employment News Advt. No. EN 8/84 dt. 20-26 May, 2023 লিখবেন। দরখাস্ত পৌঁছনো চাই ১৯ জুনের মধ্যে। এই ঠিকানায়। Officer in Charge, Eastern Command Regiment, Fort William, Kolkata - 21.