মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

ITBP Central Government is recruiting 81 girls as Head Constable



ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের ডি.আই.জি. (রিক্রুটমেন্ট) এক বিজ্ঞপ্তিতে জানান, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন ভারত-তিব্বত সীমান্ত পুলিশ 'হেড কনস্টেবল (মিডওয়াইফ)'শব্দে ৮১ জন মেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাশরা অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফারি কোর্স পাশ হলে আর রাজ্য বা কেন্দ্রীয় নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। বয়স হতে হবে ৮-৭-২০২৩'র হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ১৬-১৯৯৮ থেকে ৮-৭-২০০৫'র মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি. 'রা ৩ বছর, সরকারি কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শারীরিক মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৫৫ সেমি (উপজাতি হলে ১৫০ সেমি) হতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে দুরের বেলায় চশমা ছাড়া এক চোখে ৬/৬ ও অন্য চোখে ৬/৯। কাছের বেলায় ভালো চোখে NG, খারাপ চোখে N9. মূল মাইনে : ২৫,৫০০-৮১,১০০ টাকা। শূন্যপদ : ৮১টি

(জেনাঃ ৩৪, ই.ডব্লু.এস. ৭, ও.বি.সি. ২২, তাজাঃ ১২, তাউজোঃ ৬)। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে উচ্চতা (হাইট বার টেস্ট) মাপা হবে। এরপর শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। তারপর লিখিত পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা।

দরখাস্ত করবেন অনলাই নে, ৯ জুন থেকে ৮ জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইটে www.recruitment.itbpolice.nic.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর ফটো, সিগনেচার ও যাবতীয় প্রমাণপত্র আপলোড করবেন। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।



9 January Current Affairs

কোন সালকে উটের আন্তর্জাতিক বছর হিসেবে জাতিসংঘ ঘোষণা করেছে? 1. 2022 2. 2024 3. 2021 4. 2030 সঠিক উত্তর হল: 2. 2024 1949...