শনিবার, ১৭ জুন, ২০২৩

চন্দা অর্ডন্যান্স ফ্যাক্টরি অ্যাটেন্ড্যান্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট' ট্রেড়ে ডি.বি.ডব্লু. টেনারে ২৫০ জন লোক

চন্দা অর্ডন্যান্স ফ্যাক্টরি অ্যাটেন্ড্যান্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট' ট্রেড়ে ডি.বি.ডব্লু. টেনারে ২৫০ জন লোক নিচ্ছে। এন.সি.ভি.টি. র অনুমোদিত যে কোনো অর্ডন্যান্স ফ্যাক্টরি থেকে অ্যাটেন্ড্যান্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা
আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-৬-২০২৩ এর হিসাবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তপশিলী, ও.বি.সি. রা যথারীতি বয়সে ছাড় পাবেন। বেসিক পে ১৯,৯০০ টাকা। শূন্যপদ : ২৫০টি (জেনাঃ ১০৩, ওবিসি ৬৭, তঃজাঃ ৩৭, তঃউঃজাঃ ১৮, ইডব্লুএস. ২৫, প্রাঃসঃকঃ ২৫)। ১ বছরের চুক্তিতে নেওয়া হবে। তবে তার মেয়াদ আরো ৪ বছর
বাড়তে পারে। প্রার্থী বাছাই হবে ট্রেড সার্টিফিকেটে পাওয়া নম্বর আর ট্রেড টেস্ট বা, প্র্যাক্টিক্যাল টেস্টে পাওয়া নম্বর দেখে। এরপর মেধা তালিকা তৈরি হবে।

দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট
থেকে : https://ddpdoo.gov.in/units / OFCH দরখাস্তের সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত নকল ও পাশপোর্ট মাপের ফটো (ফটোর উল্টোপিঠে নাম, জন্মতারিখ লিখে দেবেন)। দরখাস্ত -ভরা খামের ওপর লিখবেন 'Application for the post of Tenure Based DBW / Personnel on Contract Basis', দরখাস্ত পৌঁছনো চাই ২০ জুনের মধ্যে। এই ঠিকানায়: The General Manager, Ordnance Factory Chanda, District Chandrapur, Maharashtra, Pin-412501



9 January Current Affairs

কোন সালকে উটের আন্তর্জাতিক বছর হিসেবে জাতিসংঘ ঘোষণা করেছে? 1. 2022 2. 2024 3. 2021 4. 2030 সঠিক উত্তর হল: 2. 2024 1949...