ভারতীয় নৌবাহিনীর জাহাজ মেরামতির সংস্থা মুম্বইয়ের ন্যাভাল ডকইয়ার্ডের ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুল ২২টি ট্রেডে ২৮১ জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে :
ইলেক্ট্রনিক্স মেকানিক : আই.টি.আই. থেকে ইলেক্ট্রনিক্স মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ২৪টি
ফিটার : আই.টি.আই. থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ৪২টি । শিট মেটাল ওয়ার্কার : আই.টি.আই. থেকে শিট মেটাল ওয়ার্কারট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ৩টি।
মেকানিক ডিজেল : আই.টি.আই. থেকে মেকানিক ডিজেল ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ৩২টি ।
পাইপ ফিটার : আই.টি.আই. থেকে প্লাম্বার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ১২টি ।
ইলেক্ট্রিশিয়ান : আই.টি.আই. থেকে ইলেক্ট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ৩৮টি ।
মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এ.সি. : আই.টি.আই. থেকে মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এ.সি. ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ৭টি । ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) : আই.টি.আই. থেকে ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ১৯টি ।
মেশিনিষ্ট : আই.টি.আই. থেকে মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ১২টি ।
শিপরাইট (উড)। আই.টি.আই থেকে কার্পেন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ ১৭টি ।
টেলর: আই.টি.আই থেকে সিউয়িং টেকনোলজি বা, ড্রেস মেকিং ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ৩টি । ফাউন্ড্রিম্যান : আই.টি.আই. থেকে ফাউন্ড্রিম্যান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ১টি ।
রিগার : ক্লাস এইট পাশরা যোগ্য। শূন্যপদ : ১২টি ।
ফোর্জার অ্যান্ড হিট ট্রিটার : ক্লাস এইট পাশরা যোগ্য। শূন্যপদ : ১টি।
শিপরাইট (স্কিল) : আই.টি.আই. থেকে ফিটার টেডের সার্টিফিকেট কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ ১৬টি ।
ওপরের সব ক্ষেত্রে মাধ্যমিকে অন্তত ৫০% নম্বর আর আই.টি.আই, কোর্সে অন্তত ৬৫% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে ১৪ থেকে ২১ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম-তারিখ হতে হবে ২১-১১-২০০২ থেকে ২১-১১-২০০৯ এর মধ্যে। তপশিলীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শারীরিক মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৫০ সেমি আর অন্তত ৪৫ কেজি ওজন, বুকের ছাতি অন্তত ৫ সেমি প্রসারণক্ষম থাকতে হবে। দৃষ্টিশক্তি দরকার দু’চোখে ৬/৬ থেকে ৬/৯। ১৯৬১ সালের অ্যাপ্রেন্টিসেস আইন অনুযায়ী ১ থেকে ২ বছরের ট্রেনিং। যাঁরা আগে কোনো সরকারি, আধা-সরকারি বা, বে-সরকারি সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছেন বা, নিচ্ছেন, তাঁরা আবেদনের যোগ্য নন। সরকারি নিয়মানুযায়ী স্টাইপেন্ড পাবেন প্রথম বছর মাসে আই.টি.আই. পাশদের ৭,০০০ টাকা ও ফ্রেশার হলে ৬,০০০ টাকা। দ্বিতীয় বছর ১০% বাড়বে। ট্রেনিং শুরু নভেম্বরে।
মাধ্যমিক ও আই.টি.আইয়ের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে বাছাই প্রার্থীদের ২৩ আগস্ট লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষা হবে মুম্বইয়ে। ২ ঘন্টার ১০০ নম্বরের পরীক্ষায় প্রশ্ন হবে অঙ্ক, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ বিষয়ে। ফল বেরোবে সেপ্টেম্বর মাস ইন্টারভিউয়ের সময় সব প্রার্থীই যাতায়াতের ভাড়া ফেরৎ পাবেন। প্রার্থীদের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে, ২৪ জুনের মধ্যে।
এই ওয়েবসাইটে :
www.apprenticedas.recttindia.in এজন্য পাশপোর্ট মাপের রঙিন ফটো, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা, জন্ম- তারিখ, সিগনেচার, আধার কার্ড ইত্যাদি স্ক্যান করে নেবেন। এবার ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।