কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন ভারত-তিব্বত সীমান্ত পুলিশের ডি.আই.জি. (রিক্রুটমেন্ট) এক বিজ্ঞপ্তিতে জানান, আই.টি.বি.পি. ফোর্সে ‘কনস্টেবল (ড্রাইভার)' পদে ৪৫৮ জন ছেলে নিচ্ছে।
মাধ্যমিক পাশরা ভারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স-সহ অন্তত ২ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৬-৭-২০২৩'র হিসাবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ওবিসি’রা ৩ বছর, সরকারি কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে : ২১,৭০০- ৬৯,১০০ টাকা। শারীরিক মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৭০ (তপশিলী উপজাতি হলে ১৬২.৫ আর অসম, ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীদের বেলায়
১৬৫) সেমি, বুকের ছাতি না-ফুলিয়ে ৮০ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন। তপশিলী উপজাতি সম্প্রদায়ের ছেলেরা বুকের ছাতিতে ৪ সেমি আর অসম, ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীরা ২ সেমি ছাড় পাবেন। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া দূরের বেলায় এক চোখে ৬/৬ ও অন্য চোখে ৬/৯। আর কাছের বেলায় ভালো চোখে N-6, খারাপ চোখে N- 9. ভাঙা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, শিরাস্ফীতি, ট্যারা দৃষ্টি বা, বর্ণান্ধতা থাকলে আবেদনের যোগ্য নন। শূন্যপদ : ৪৫৮টি। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে উচ্চতা মাপা হবে। তারপর সাড়ে ৭ মিনিটে ১.৬ কি.মি দৌড়তে হবে। ৩ সুযোগে ১১ ফুট লং জাম্প, ৩ সুযোগে সাড়ে ৩ ফুট হাই জাম্প। সফল হলে শারীরিক মাপজোখের পরীক্ষা হবে। এরপর হবে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন পরীক্ষা। এরপর লিখিত পরীক্ষা। ১০০ নম্বরের ১০০টি অবজেক্টিভ টাইপের পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে : (১) জেনারেল নলেজ - ১০ নম্বর, (২) অঙ্ক ১০ নম্বর, (৩) হিন্দি - ১০ নম্বর, (৪) ইংরিজি - ১০ নম্বর, (৫) সংশ্লিষ্ট ট্রেড সংক্রান্ত প্রশ্ন ১০ নম্বর। সময় ২ ঘন্টা। সাধারণ প্রার্থীরা ৩৫%, তপশিলীরা ৩৩% নম্বর পেলে সফল হবেন। এরপর হবে ৫০ নম্বরের প্রাক্টিক্যাল টেস্ট। সব শেষে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা।
দরখাস্ত করবেন অনলাইনে, ২৭ জুন থেকে ২৬ জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইটে www.recruitment.itbpolice.nic.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করবেন অনলাইনে, ২৭ জুন থেকে ২৬ জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইটে www.recruitment.itbpolice.nic.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার পরীক্ষা ফী বাবদ ১০০ (তপশিলী, প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না) টাকা অনলাইনে দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।