বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিস্ট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশনে


রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিস্ট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশনে ২০২০-২০২৪ সেশনে বাংলা, ইংরিজি, সংস্কৃত, এডুকেশন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, এনভায়রণমেন্টাল স্টাডিজ, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, ভোকাল মিউজিক, রবীন্দ্র সঙ্গীত বিষয়ের পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে ভরতি শুরু হয়েছে। সব কোর্স পড়ানো হবে ডাকযোগে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘পার্সোন্যাল কন্ট্যাক্ট প্রোগ্রাম (পি.সি.পি.)'এ অন্তত ১০টি ক্লাস করতে হবে। এম.এ. কোর্স পড়ানো হবে এইসব বিষয়ে : বাংলা, ইংরিজি, সংস্কৃত,এডুকেশন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল। ওইসব বিষয়ের অনার্স গ্র্যাজুয়েট বা, ১০+২+৩ সিস্টেমে ৩ বছরের ডিগ্রি কোর্স পাশরা যে বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট কোর্স করতে চান, সেই বিষয়ে ৩০০ নম্বর নিয়ে পড়াশোনা করে থাকলে ওই ৭টি বিষয়ের এম.এ. কোর্সে ভরতির জন্য আবেদন করতে পারেন।

এনভায়রণমেন্টাল স্টাডিজ, রবীন্দ্র সঙ্গীত, ভোকাল মিউজিকের এম. এ. কোর্স : যে কোনো শাখার অনার্স গ্র্যাজুয়েট / পাস গ্র্যাজুয়েট (১০+২+৩) / পোস্ট-গ্র্যাজুয়েট বা, অন্য কোনো পেশাগত কোর্সের গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

সোশ্যাল ওয়ার্কের এম.এ. কোর্স : যে কোনো শাখার অনার্স গ্র্যাজুয়েট / পাস গ্র্যাজুয়েট (১০+২+৩) / পোস্ট-গ্র্যাজুয়েট বা, অন্য কোনো পেশাগত কোর্সের গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। পড়ানো হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সল্ট লেক মেন ক্যাম্পাসে আর কয়েকটি স্টাডি সেন্টারে।

দরখাস্ত করবেন অনলাইনে, ১ জুলাই থেকে ৩০ আগস্টের মধ্যে। এই ওয়েবসাইটে: www.rbudde.in অনলাইনে দরখাস্ত করার পর পরীক্ষা কী'র টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবেন।
স্টাডি সেন্টারগুলির ঠিকানা (ব্র্যাকেটে কোড নং দেওয়া হলে): (কোড নং ০১) রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, পোঃ রায়গঞ্জ, জেলাঃ উত্তর দিনাজপুর। (০২) ধ্রুব চাঁদ হালদার কলেজ, দক্ষিণ ২৪ পরগনা। (০৪) তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, পোঃ তমলুক, পূর্ব মেদিনীপুর। (০৬) সুকান্ত মহাবিদ্যালয়, সুকান্ত নগর, পোঃ ধূপগুড়ি, জলপাইগুড়ি। (০৭) বিদ্যানগর কলেজ, বিদ্যানগর, পোঃ চড়শ্যামদাস, দক্ষিণ ২৪ পরগনা। (০৮) সুন্দরবন হাজি ডেজার্ট কলেজ, পোঃ পাঠানখালি, দক্ষিণ ২৪ পরগনা। (০৯) ভাতার কলেজ, দাতন, পশ্চিম মেদিনীপুর। (১০) বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ, জেলাঃ বাঁকুড়া। (১১) বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়, পোঃ বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। (১২) ড. মেঘনাদ সাহা কলেজ, ইটাহার, রানীপুর, পোঃ তিলনা, উত্তর | দিনাজপুর। (১৩) শীতলকুচি কলেজ, পোঃ শীতলকুচি, সাব-ডিভিশন মাথাভাঙ্গা, কোচবিহার। (১৪) বারাসাত কলেজ ১, কল্যাণী রোড, পোঃ নবপল্লী, বারাসাত, কলকাতা-১২৬। (১৫) প্রফেসর এস. নুরুল হাসান কলেজ, ফারাক্কা, পোঃ ফারাক্কা ব্যারেজ, মুর্শিদাবাদ। (১৬) শ্ৰীপত সিং কলেজ, পোঃ জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ। (১৯) সামসি কলেজ, সামসি, মালদা। (২১) পাথরপ্রতিমা মহাবিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা। (২২) আনন্দ চন্দ্ৰ কলেজ অফ কমার্স, ডি.বি.সি. রোড, জলপাইগুড়ি, (২৩) গঙ্গারামপুর কলেজ, দক্ষিণ দিনাজপুর। (২৬) বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ, ৮/২, বিজয়গড়, যাদবপুর, কলকাতা - ৩২। (২৭) কবি নজরুল কলেজ, মুরারই, বীরভূম। (২৯) রায়দিঘি কলেজ, দক্ষিণ ২৪ পরগনা। (৩০) কৃষ্ণনাথ কলেজ, মুর্শিদাবাদ। (৩১) চাপড়া বাঙ্গালজি মহাবিদ্যালয়, নদিয়া । (৩৫) অভেদানন্দ মহাবিদ্যালয়, সাঁইথিয়া, বীরভূম। (৩৬) মাথাভাঙা কলেজ, কোচবিহার। (৩৮) দেশবন্ধু কলেজ ফর গার্লস, ৪৫/সি রাসবিহারী অ্যাভেনিউ, কলকাতা-২৬। (৩৯) বিধানচন্দ্র কলেজ, ৩১, জি.টি. রোড (ইস্ট), হুগলি । (৪০) বেহালা কলেজ, পর্ণশ্রী, বেহালা, কলকাতা -৬০। (৪১) দীনবন্ধু মহাবিদ্যালয়, বনগাঁ, উত্তর ২৪ পরগনা। (৪২) শ্রীরামপুর গার্লস কলেজ, হুগলি। (৪৩) বিবেকানন্দ কলেজ, মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা। (৪৬) গৌড় মহাবিদ্যালয়, মালদা। (৪৭) মুন্সি প্রেমচাঁদ কলেজ, সেকেন্ড মাইল, সেবক রোড, শিলিগুড়ি। (৪৮) রাজগঞ্জ কলেজ, রাজগঞ্জ, জলপাইগুড়ি। (৪৯) ফালাকাটা কলেজ, ফালাকাটা, জলপাইগুড়ি। (৫০) বিবেকানন্দ কলেজ, আলিপুরদুয়ার।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসের ঠিকানা : রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস (কোড : ১৯) : রবীন্দ্র ভবন, ই.ই. - ৯ ও ১০, সেক্টর-২, সল্টলেক সিটি,কলকাতা-৯১ (করুণাময়ীর কাছে)। ফোন : (০৩৩) 2358 4018/ ৪০১৬ / ৪০১৮।