কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডি.আর.ডি.ও.), অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (এ.ডি.এ.) ও ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডি.এস.টি.), সায়েন্টিস্ট-বি পদে ১৮১ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং : ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স,ইলেক্ট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলি-কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিমেটিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স, টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল কমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল (কমিউনিকেশন), রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স,ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বা, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণির ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ৪৯টি।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: মেকানিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণির ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ৪৪টি।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং : কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফো টেক., কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অটোমেশন, ইনফর্মেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফর্মেশন, ইনফর্মেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার নেটওয়ার্কিং, ইনফর্মেশন টেকনোলজি অ্যান্ড ম্যাথমেটিক্যাল ইনোভেশন্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণির ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ৩৪টি।
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং : ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রিক্যাল পাওয়ার সিস্টেম, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল কমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল (কমিউনিকেশন) ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণির ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ৫টি।
মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং / মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং: মেটালার্জি অ্যান্ড মেটেরিয়াল টেকনোলজি, মেটালার্জি, মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ১০টি।
কেমিষ্টি: কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, আনালিটিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, কেমিক্যাল সায়েন্স, অ্যাপ্লায়েড কেমিষ্টির প্রথম শ্রেণির ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ ২৫টি।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং :কেমিক্যাল, কেমিক্যাল টেকনোলজি, কেমিক্যাল প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড কেমিক্যাল অ্যান্ড পলিমার টেকনোলজি, পলিমার সায়েন্স অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি ও কেমিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রথম শ্রেণির ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ১৩টি।
অ্যারোনটিক্যাল /অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং : অ্যারোনটিক্যাল, অ্যারোস্পেস ও অ্যাডোনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণির ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ৭টি।
অঙ্ক : অঙ্ক, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড কমপিউটিংয়ের ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ: ২টি।
সিভিল ইঞ্জিনিয়ারিং: সিভিল, সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল, সিভিল অ্যান্ড এনভায়রণমেন্টাল, সিভিল অ্যান্ড রুরাল, সিভিল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। শূন্যপদ : ২টি।
ওপরের সব ক্ষেত্রে 'গেট' পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে। বয়স হতে হবে দরখাস্ত করার শেষ তারিখের হিসাবে ২৮ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.'রা ৩ বছর বয়সে ছাড় পাবেন। মূল মাইনে : ৫৬,১০০ টাকা। এই পদের বিজ্ঞপ্তি নং : 145.
প্রার্থী বাছাই করবে 'রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার (আর.এ.সি.)'। এজন্য প্রথমে গেট পরীক্ষায় পাওয়া স্কোর দেখা হবে। এরপর মোট শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
দরখাস্ত করবেন অনলাইনে। এই ওয়েবসাইটে : www.rac.gov.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও স্ক্যান করে নেবেন এইসব প্রমাণপত্র : (ক) বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত নকল, (খ) এখনকার তোলা ১ কপি পাশপোর্ট মাপের রঙিন ফটো, (গ) সিগনেচার, (ঘ) বৈধ গেট স্কোর কার্ড। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন। তারপর পরীক্ষা ফী বাবদ ১০০ টাকা অনলাইনে জমা দেবেন। তপশিলী, প্রতিবন্ধী ও মহিলাদের ফী লাগবে না। এরপর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করবেন। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। অনলাইনে দরখাস্ত কবে থেকে শুরু হবে তা ওয়েবসাইটে পাবেন। অনলাইনে দরখাস্ত শুরু থেকে ২১ দিনের মধ্যে দরখাস্ত করার শেষ তারিখ হবে।