বুধবার, ৭ জুন, ২০২৩

কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদ সায়েন্সেস মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পদে ৪১০ জন ছেলেমেয়ে নিচ্ছে।



কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদ সায়েন্সেস ‘মাল্টি টাস্কিং স্টাফ', ‘ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট’, ‘লোয়ার ডিভিশন ক্লার্ক, “মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পদে ৪১০ জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ‘মাল্টি টাস্কিং স্টাফ' পদের জন্য আবেদন করতে পারেন। মাল্টি টাস্কিং স্টাফ (সেমি টেকনিক্যাল) পদে নেওয়া হবে এইসব ট্রেডে (পাশে শূন্যপদ দেওয়া হল) : ফিল্ড অ্যাটেন্ড্যান্ট ৪টি, পঞ্চকর্মা অ্যাটেন্ড্যান্ট ২৮টি, ফার্মাসি অ্যাটেন্ড্যান্ট ৪টি,ড্রেসার ৮টি, কুক-৯টি, ওয়ার্ড বয় ৩৫টি, ওয়ার্ড আয়া ৩৩টি, অ্যানিম্যাল অ্যাটেন্ড্যান্ট ৬টি, মেশিন রুম অ্যাটেন্ড্যান্ট ১টি, মাল্টিটাস্কিং স্টাফ ১৩২টি। এছাড়াও অন্যান্য যে যে পদে শূন্যপদ আছে সেগুলি হল ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট ৬২টি। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ২২টি । মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ৬৬টি । ওপরের ওইসব পদের বেলায় বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি-সহ বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। মোট ১০০ নম্বরের পরীক্ষার মধ্যে অনলাইন পরীক্ষায় থাকবে ৭০ নম্বর আর ইন্টারভিউয়ে থাকবে ৩০ নম্বর। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে।

দরখাস্ত করবেন অনলাইনে, ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.ccras.nic.in আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।