শনিবার, ১ জুলাই, ২০২৩

নবোদয় বিদ্যালয়ের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা অফিসে কাজের জন্য ‘পোস্ট গ্র্যাজুয়েট টিচার


নবোদয় বিদ্যালয় সমিতি ১৪ জুন এক বিজ্ঞপ্তিতে (F.No. 1-3/2018- NVS (GA)/127) জানায়, নবোদয় বিদ্যালয়ের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা অফিসে কাজের জন্য ‘পোস্ট গ্র্যাজুয়েট টিচার’, ‘ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার', ‘স্টাফ নার্স’, ‘অফিস সুপারিন্টেন্ডেন্ট’, ‘ক্যাটেরিং সুপারভাইজর’,‘ইলেক্ট্রিশিয়ান কাম প্লাম্বার’,‘মেস হেল্পার’, ‘পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট’, ‘কম্পিউটার অপারেটর’ও ‘স্টেনোগ্রাফার' ইত্যাদি পদে ৭,৫০০ জন ছেলেমেয়ে নেওয়া হবে। কোন পদে ক'টি শূন্যপদ, বয়স, শিক্ষাগত যোগ্যতা দেওয়া হল। কয়েকদিনের মধ্যেই অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। তখন বিস্তারিত তথ্য দেওয়া হবে।

 যে যে পদে দরখাস্ত নেওয়া হবে : (১) পোস্ট গ্র্যাজুয়েট টিচার (কম্পিউটার সায়েন্স)। এম.সি.এ., এম.এসসি (কম্পিউটার সায়েন্স / আই.টি.) কোর্স পাশরা যোগ্য। বি.এড. কোর্স পাশ হতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মূল মাইনে : ৪৭,৬০০-১,৫১,১০০ টাকা। শূন্যপদ : ৩০৬টি। 

(২) পোস্ট গ্র্যাজুয়েট টিচার (ফিজিক্যাল এডুকেশন)। ফিজিক্যাল এডুকেশনের মাস্টার ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মূল মাইনে ৪৭,৬০০-১,৫১,১০০ টাকা। শূন্যপদ : ৯১টি। 

(৩) পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (মডার্ণ ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ)। মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মডার্ণ ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ বিষয়ের মাস্টার ডিগ্রি কোর্স পাশ হলে আর বি.এড. করে থাকলে যোগ্য। বয়স ও মাইনে ওপরের মতো । ৬টি। মাইনে শূন্যপদ : ৪৬টি। 

(৪) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (কম্পিউটার সায়েন্স)। বি.সি.এ., বি.ই./ বি.টেক. (কম্পিউটার সায়েন্স / আই.টি.) কোর্স পাশরা যোগ্য। বি.এড. ও ‘সি.টেট' পাশ হতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে : ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা। শূন্যপদ : ৬৪৯টি।

(৫) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (আর্ট)। ফাইন আর্ট বা, ক্র্যাফটের ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। বি.এড. পাশ হলে ভালো হয়। বয়স ও মাইনে ওপরের মতো। শূন্যপদ : ৬৪৯টি। 

(৬) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (ফিজিক্যাল এডুকেশন)। বি.পি.এড কোর্স পাশরা যোগ্য। খেলাধূলায় দক্ষতা, কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স ও মাইনে ওপরের মতো। শূন্যপদ : ৫৯৫টি। 

(৭) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (মিউজিক)। মিউজিকের ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স ও মাইনে ওপরের মতো। শূন্যপদ : ৬৪৯টি। 

(৮) স্টাফ নার্স। বি.এসসি. নার্সিং অনার্স কোর্স পাশরা যোগ্য। পোস্ট বেসিক বি.এসসি. নার্সিং কোর্স পাশরাও যোগ্য। নার্স হিসাবে নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। ৫০ শয্যার হাসপাতালে, আড়াই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ও মাইনে ওপরের মতো। শূন্যপদ : ৬৪৯টি। 

(৯) ক্যাটেরিং সুপারভাইজর। হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি কোর্স পাশরা ৩৫ বছরের মধ্যে বয়স থাকলে যোগ্য। মূল মাইনে : : ২৫,৫০০-৮১,১০০ টাকা। শূন্যপদ : ৬৩৭টি। 

(১০) ইলেক্ট্রিশিয়ান কাম প্লাম্বার। মাধ্যমিক পাশরা আই.টি.আই. থেকে ইলেক্ট্রিশিয়ান বা, ওয়্যারম্যান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অন্তত ইলেক্ট্রিক্যাল / ওয়্যারিং বা, প্লাম্বিংয়ের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। মূল মাইনে : ১৯,৯০০-৬৩,২০০ টাকা। শূন্যপদ : ৫৯৮টি। 

(১১) মেস হেল্পার। মাধ্যমিক পাশরা মেস বা, স্কুল মেসে অন্তত ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে : ১৮,০০০- ৫৬,৯০০ টাকা। শূন্যপদ : ১,২৯৭টি। 

(১২) কম্পিউটার অপারেটর। বি.সি.এ., বি.এসসি. (কম্পিউটার সায়েন্স / আই.টি) কোর্স পাশরা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স থাকলে যোগ্য। মূল মাইনে : ২৫,৫০০-৮১,১০০ টাকা। শূন্যপদ : ৮টি। 

(১৩) স্টেনোগ্রাফার। যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স থাকলে যোগ্য। ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৮০টি শব্দ তোলার গতি থাকতে হবে। মূল মাইনে : ২৫,৫০০- ৮১,১০০ টাকা। শূন্যপদ : ৪৯টি।

ওপরের সব ক্ষেত্রেই প্রার্থী বাছাই হবে টেস্ট বা, ইন্টারভিউয়ের মাধ্যমে।বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করবেন অনলাইনে,এই ওয়েবসাইটে www.navodaya.gov.in কবে থেকে
অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে তা ওয়েবসাইটে পাবেন।