মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া লিগ্যাল শাখায় 'অফিসার গ্রেড-এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)' পদে ২৫ জন লোক নিচ্ছে।


সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া লিগ্যাল শাখায় 'অফিসার গ্রেড-এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)' পদে ২৫ জন লোক নিচ্ছে। আইনের ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন। অ্যাডভোকেট হিসাবে অন্তত ২ বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ৩১-৫- ২০২৩ এর হিসাবে ৩০ বছরের মধ্যে অর্থাৎ, জন্ম-তারিখ হতে হবে ১-৬- ১৯৯৩ বা, তারপর। তপশিলী, ও.বি.সি.'রা যথারীতি বয়সে ছাড় পারেন। শুরুতে ২ বছরের প্রবেশন । মূল মাইনে : ৪৪,৫০০-৮৯,১৫০ টাকা। শূন্যপদ : ২৫টি ।

প্রার্থী বাছাই হবে দু'টি ফেজে। প্রথম ফেজের পরীক্ষা হবে অনলাইনে। পরীক্ষা হবে ৫ আগস্ট, কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, ধানবাদ, জামশেদপুর, রাঁচী, আগরতলা, গ্যাংটক। প্রথম ফেজে ২০০ নম্বরের দু'টি পেপার থাকবে। প্রথম পেপারে ১০০ নম্বরের মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে ইংলিশ ল্যাঙ্গোয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট, টেস্ট অফ রিজনিং। সময় থাকবে ৬০ মিনিট। দ্বিতীয় পেপারে ১০০ নম্বরের ৪০ মিনিটের পরীক্ষায় প্রশ্ন থাকবে সংশ্লিষ্ট বিষয়ের ওপর। দ্বিতীয় ফেজের পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর। প্রথম পেপারে ১০০ নম্বরের ৬০ মিনিটের পরীক্ষায় প্রশ্ন হবে ইংরিজি ডেসক্রিপ্টিভ টাইপের টেস্ট আর দ্বিতীয় পেপারে ১০০ নম্বরের ২১০ মিনিটের পরীক্ষায় থাকবে সংশ্লিষ্ট বিষয়ের ওপর প্রশ্ন। এম.সি.কিউ. টাইপের পার্টে নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা যাবে।

দ্বিতীয় ফেজের পরীক্ষায় প্রথম পেপারে ৩০% ও দ্বিতীয় পেপারে ৪০% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন। এরপর হবে ইন্টারভিউ।

দরখাস্ত করবেন অনলাইনে, ৯ জুলাই পর্যন্ত। এই ওয়েবসাই-টে : www.sebi.gov.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। প্রথমে পাশপোর্ট মাপের ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নেবেন। এছাড়াও নিচের এই প্যারাগ্রাফটি নিজের হাতে লিখে স্ক্যান করে নেবেন : 'I - ( Name of the candidate), hereby declare that all the information submitted my me in the application form is correct, true and Valid, I will present the  supporting documents as and when required'.

এবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ১,০০০ (তপশিলী, প্রতিবন্ধী হলে ১০০) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা, অনলাইনে দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।

9 January Current Affairs

কোন সালকে উটের আন্তর্জাতিক বছর হিসেবে জাতিসংঘ ঘোষণা করেছে? 1. 2022 2. 2024 3. 2021 4. 2030 সঠিক উত্তর হল: 2. 2024 1949...