নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের রাওয়াতভাতা রাজস্থান সাইট ‘ট্রেড অ্যাপ্রেন্টিস' হিসাবে ১০৭ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে : ফিটার, টার্নার, মেশিনিস্ট, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ওয়েল্ডার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট।
কারা কোন পদের জন্য যোগ্য: | আই.টি.আই. থেকে ফিটার, টার্নার, মেশিনিস্ট, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক | মেকানিক, ওয়েল্ডার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন ।
বয়স হতে হবে ১১-৮- ২০২৩'র হিসাবে ১৪ থেকে ২৪ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি. রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন। শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৩৭ সেমি আর ওজন অন্তত ২৫.৪ কেজি। বুকের ছাতি ৩.৮ সেমি প্রসারণক্ষম থাকতে হবে। ১ বছরের ট্রেনিং। তখন স্টাইপেন্ড পাবেন। ১ বছরের আই.টি.আই. কোর্স পাশদের বেলায় স্টাইপেন্ড মাসে ৭,৭০০ টাকা ও ২ বছরের কোর্স পাশদের বেলায় মাসে ৮,৮৫৫ টাকা। শূন্যপদ : ফিটারে ৩০টি। ইলেকট্রিশিয়ানে ৩০টি। টার্নার ৪. মেশিনিস্ট ৪, ইলেকট্রনিক মেকানিক্সে ৩০টি, ওয়েল্ডার ৪টি, কম্পিউটার অপারেটর কাম প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট -৫টি। ট্রেনিং হবে রাওয়াতভাতা রাজস্থান সাইটে। আগে কোনো অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে থাকলে যোগ্য নন। | প্রার্থী বাছাই হবে আই.টি.আই.
কোর্সে পাওয়া নম্বর দেখে। এই পদের বিজ্ঞপ্তি নং : RR Site / HRM /03/2023.
দরখাস্ত করবেন অনলাইনে, ১১ - আগস্টের মধ্যে। প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম এনরোলমেন্ট করতে হবে এই ওয়েবসাইটে : http:// apprenticeship.gov.in তখন রেজিস্ট্রেশন আই.ডি নম্বর পাবেন। এরপর ফটো, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, মার্কশীট, অ্যাডমিট কার্ড, সিগনেচার ইত্যাদি স্ক্যান করে আপলোড করবেন । তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে