বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

DRDO টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে ৬২ জন লোক নিচ্ছে


কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স  রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডি.আর.ডি.ও.) 'এর অধীন বিশাখাপত্তনমের ন্যাভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে ৬২ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগা

ট্রেড অ্যাপ্রেন্টিস (আই.টি.আই.) নেওয়া হবে এইসব ট্রেডে মাধ্যমিক পাশরা এ.আই.সি.টি.ই.'র অনুমোদিত আই.টি.আই. থেকে ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), ইলেক্ট্রিশিয়ান, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, সি.এন.সি. অপারেটর ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। স্টাইপেন্ড পাবেন। শূন্যপদ : ১১টি।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা) ট্রেনি : পলিটেকনিক থেকে মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, কমার্শিয়াল অ্যান্ড কম্পিউটার প্র্যাক্টিস, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। স্টাইপেন্ড মাসে ৮,০০০ টাকা। শূন্যপদ : ২৩টি।

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস : মেকানিক্যাল, ন্যাভাল আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি (বি.ই. বা, বি.টেক.) কোর্স পাশরা আবেদন করতে পারেন। স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা। শূন্যপদ : ২৮টি।

ওপরের সব ক্ষেত্রে তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.'রা ৩ বছর বয়সে ছাড় পাবেন। ১২ মাসের ট্রেনিং। ২০২১ বা, তারপর সফল হয়ে থাকতে হবে। বয়স হতে হবে ৮-৭-২০২৩ এর হিসাবে ন্যূনতম ১৮ বছর। এই পদের বিজ্ঞপ্তি নং : NSTU APPRENTICESHIP/01/2023

প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে /লিখিত পরীক্ষা বা, ইন্টারভিউয়ের মাধ্যমে। সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় যাবতীয় প্রমাণপত্রের মূল ও ফর্মের কপি নিয়ে যাবেন।
আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেডের বেলায় নাম নথিভুক্ত করবেন এই ওয়েবসাইটে : www.mhrdnats.gov.in, আই.টি.আই, অ্যাপ্রেন্টিস ট্রেডের বেলায় নাম নথিভুক্ত করবেন এই ওয়েবসাইটে : http://apprenticeshipindia.gov.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। তখন যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নেবেন। এবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। এরপর ডি.আর.ডি.ও.- তে দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে : www.drdo.gov.in আরো বিস্তারিত তথ্য ওই ওয়েবসাইটে পাবেন।