এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ‘জুনিয়র এক্সিকিউটিভ (কমন ক্যাডার /ফিনান্স / ফায়ার সার্ভিস/ ’ল)’, ‘জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিস)' ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস)' পদে ৩৪২ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
জুনিয়র এক্সিকিউটিভ (ফিনান্স) : ফিনান্স, কস্ট অ্যাকান্ট্যান্ট, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট,
চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট স্পেশালাইজেশন হিসাবে ম্যানেজমেন্টের পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশ কিংবা এম.বি.এ. কোর্স পাশরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। মূল মাইনে : ৪০,০০০- ১,৪০,০০০ টাকা। শূন্যপদ : ৬৬টি ।
জুনিয়র এক্সিকিউটিভ (ফায়ার সার্ভিস) : ফায়ার, মেকানিক্যাল বা, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স (বি.ই. বা, বি.টেক.) পাশরা আবেদন করতে পারেন। হাল্কা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। মূল মাইনে : ৪০,০০০- -১,৪০,০০০ টাকা। শূন্যপদ : ৩টি (জেনাঃ)।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস) : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য। কমার্স শাখার গ্র্যাজুয়েট হলে ভালো হয়। ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ট্যাক্সেশন, অডিট, অ্যাকাউন্টসের কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে : ৩৬,০০০-১,১০,০০০ টাকা। শূন্যপদ : ৯টি ।
জুনিয়র এক্সিকিউটিভ (কমন ক্যাডার) : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। মূল
মাইনে : ৪০,০০০-১,৪০,০০০ টাকা। শূন্যপদ : ২৩৭টি ।
জুনিয়র এক্সিকিউটিভ ('ল) : আইনের গ্র্যাজুয়েটরা যোগ্য। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। মূল মাইনে : ৪০,০০০-১,৪০,০০০ টাকা। শূন্যপদ : ১৮টি ।
সব পদের বেলায়ই 'বয়স হতে হবে ৪-৯-২০২৩'র হিসাবে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি. রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন। চাকরি হবে ভারতের যে কোনো জায়গায়। এই পদের বিজ্ঞপ্তি নং : ০৩/২০২৩।
প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। এরপর অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন, কম্পিউটার লিটারেসি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট, এন্ডিওরেন্স টেস্টবা, ড্রাইভিং টেস্ট হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিস) ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস) পদের বেলায় কম্পিউটার লিটারেসি টেস্ট হবে। জুনিয়র এক্সিকিউটিভ (ফায়ার সার্ভিস) পদের বেলায় অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট, ক্যারিং, ক্লাইম্বিং, ড্রাইভিং টেস্ট হবে। দরখাস্ত করবেন অনলাইনে, ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.aai.aero / www.aai aero
এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন ও হ্যান্ড রিটেন ডিক্লারেশন জে.পি.ই.জি. ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন। হ্যান্ড রিটেন ডিক্লারেশনটি হল '...(Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will presen the supporting documents as an when required'.
প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর পরীক্ষা ফী বাবদ ১,০০০ টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ে দিতে হবে। তপশিলী প্রতিবন্ধী ও মহিলাদের ফী লাগবে না।