কোল ইন্ডিয়া লিমিটেড ‘ম্যানেজমেন্ট ট্রেনি' পদে ৫৬০ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব শাখায়: মাইনিং, সিভিল, জিওলজি।
কারা কোন শাখার জন্য যোগ্য :
মাইনিং : মোট অন্তত ৬০% নম্বর পেয়ে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি (বিই / বিটেক / বিএসসি-ইঞ্জিনিয়ারিং) কোর্স পাশরা আবেদন করতে পারেন। শূন্যপদ : ৩৫১টি (জেনারেল ১১৮, ইডব্লুএস ৩০, তপশিলি জাতি ৪৫, তপশিলি উপজাতি ২৩, ওবিসি ৮১, ব্যাকলগ ৫৪)। পোস্ট কোড: 11.
সিভিল : মোট অন্তত ৬০% নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি (বিই. / বি টেক / বিএসসি-ইঞ্জিনিয়ারিং) কোর্স পাশরা আবেদন করতে পারেন। শূন্যপদ : ১৭২টি (জেনারেল ৪২, ইডব্লুএস ১১, তপশিলি জাতি ১৭, তপশিলি উপজাতি ৮, ওবিসি ২৯, ব্যাকলগ ৬৫)। পোস্ট কোড : 12.
জিওলজি : জিওলজি, অ্যাপ্লায়েড জিওলজি / জিওফিজিক্স বা, অ্যাপ্লায়েড জিওফিজিক্স বিষয় নিয়ে এম এসসি বা, এম টেক কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। শূন্যপদ : ৩৭টি (জেনারেল ১৩, ইডব্লুএস ৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১০, ব্যাকলগ ৩)। পোস্ট কোড : 13
ওপরের সব ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতার শতকরা হারে তপশিলী ও প্রতিবন্ধীরা ৫% নম্বরে ছাড় পাবেন। এবছরের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য। তবে তাঁদের বেলায় ইন্টারভিউয়ের সময় পাশ মার্কশীট দেখাতে হবে। বয়স হতে হবে ৩১/৮/২০২৩'র হিসাবে ৩০ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ওবিসিরা ৩ বছর আর প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন। মূল মাইনে : ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা। এই পদের বিজ্ঞপ্তি নং : 03/2023.
প্রার্থী বাছাই হবে ২০২৩ সালের ‘গেট' পরীক্ষায় পাওয়া স্কোর দেখে। এরপর ইন্টারভিউ হবে। তারপর মেধা তালিকা বেরোবে।
দরখাক্ত করবেন অনলাইনে, ১২ অক্টোবর পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.coalindia.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের রঙিন ফটো, বয়স, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ১,১৮০ টাকা অনলাইনে জমা দিতে হবে। তপশিলী, প্রতিবন্ধীদের ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।