পশ্চিমবঙ্গ সরকারের আইন বিভাগে কাজের জন্য অ্যাসস্ট্যান্ট ট্রান্সলেটর (বাংলা), অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর (নেপালী),অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর (সাঁন্তাড়) পদে ১৪ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর (বাংলা) : ইংরিজি বা, বাংলা বিষয়ের দ্বিতীয় : শ্রেণির মাস্টার ডিগ্রি বা, অনার্স ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। আইনের ডিগ্রি কোর্স পাশ হলে ভালো হয়। ইংরিজি থেকে বাংলায় ট্রান্সলেট করায় দক্ষতা থাকতে হবে। শূন্যপদ : ১০টি (জেনারেল ৪, তপশিলি জাতি ৩, ওবিসি-এ ক্যাটেগরি ১, ওবিসি-বি ক্যাটেগরি ১, প্রতিবন্ধী ১)।
অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর (নেপালী) : নেপালী বিষয়ের দ্বিতীয় শ্রেণির মাস্টার ডিগ্রি বা, অনার্স ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। আইনের ডিগ্রি কোর্স পাশ হলে ভালো হয়। ইংরিজি থেকে নেপালী ভাষায় ট্রান্সলেট করায় দক্ষতা থাকতে হবে। শূন্যপদ ২টি (জেনারেল ১, তপসিলি জাতি ১)।
অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর (সাঁন্তাড়) : ইংরিজি (ডিগ্রি কোর্সে সান্তাড় ইলেক্টিভ বিষয়) বা, সাঁত্তাড় (ডিগ্রি কোর্সে ইংরিজি ইলেক্টিভবিষয়) বা, সান্তাড় (ডিগ্রি কোর্সে ইংরিজি ইলেক্টিভ বিষয়) বিষয়ের দ্বিতীয় শ্রেণির মাস্টার ডিগ্রি বা, অনার্স ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। আইনের ডিগ্রি কোর্স পাশ হলে ভালো হয়। ইংরিজি থেকে সাঁন্তাড় ভাষায় ট্রান্সলেট করায় দক্ষতা থাকতে হবে। শূন্যপদ : ২টি (জেনারেল ১, তপশিলি জাতি ১)।
ওপরের সব পদের বেলায়ই বয়স হতে হবে ১-১- ২০২৩ এর হিসাবে ৩৯ বছরের মধ্যে। তপশিলী সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, দৈহিক প্রতিবন্ধীরা (৪০% ও তার বেশি হলে) ১৩ বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন । মূল মাইনে : ৩২,১০০-৮২,৯০০ টাকা।
প্রার্থী বাছাই করবে 'West Bengal Public Service Commission'. এজন্য প্রথমে এম.সি.কিউ. টাইপের লিখিত পরীক্ষা হবে। সফল হলে ইন্টারভিউ। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস পি.এস.সি. কর্তৃ পক্ষ পরে জানাবে। এই পদের বিজ্ঞপ্তি নং : 09/ 2023.
দরখাস্ত করবেন অনলাইনে, ২৪ অক্টোবর পর্যন্ত। এই ওয়েবসাইটে : https:// wbpsc.gov.in এজন্য বৈধ একটি ই- মেল আইডিথাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার জেপিইজি ফর্ম্যাটে ২০ থেকে ৫০ কেবি'র মধ্যে স্ক্যান করে নেবেন। ফটো ও সিগনেচার স্ক্যান করবেন ২০০ ডিপিআই’তে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন। তারপর স্ক্যান করা ফটো ও সিগনেচার আপলোড করে নেবেন। তারপর পরীক্ষা ফী বাবদ ১৬০ (তপশিলী ও প্রতিবন্ধীদের ফী লাগবে না) টাকা দিতে হবে। টাকা অনলাইনে বা, অফলাইনে দিতে পারবেন। অফলাইনে টাকা দিতে পারবেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চালানে, ২৫ অক্টোবরের মধ্যে। চালান ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। অনলাইনে টাকা জমা দিতে চাইলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ে দিতে পারবেন।