আই ডি বি আই ব্যাঙ্ক ও বেঙ্গালউরুর মণিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে ‘ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সের পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পড়ানো হচ্ছে। এই কোর্স পাশ হলে আই ডি বি আই ব্যাঙ্কের 'অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড-এ পদে চাকরি পেতে পারেন। ১ বছরের কোর্স। মোট খরচ ৩,৫০,০০০ টাকা। প্রথম ৬ মাস মাসে ৫,০০০ টাকা ও পরের ২ মাস ইন্টার্ণশিপ পিরিয়ডে মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন। সফল হলে ওই পদে চাকরির সময় মূল মাইনে ৩৬,০০০ থেকে ৬৩,৮৪০ টাকা।
যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এই কোর্সে ভরতির জন্য আবেদন করতে পারেন। এবছর যাঁরা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন, তাঁরাও আবেদনের যোগ্য। কম্পিউটারের সার্টিফিকেট, ডিপ্লোমা বা, ডিগ্রি কোর্স পাশ হতে হবে। যাঁদের কম্পিউটারের কোনো কোর্স করা নেই, তাঁদের স্কুল বা কলেজে কম্পিউটার বিষয় থাকলেও যোগ্য। বয়স হতে হবে ৩১-৮-২০২৩'র হিসাবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ওবিসি'রা ৩ বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মনোনীত হলে এই কোর্স পড়ার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ পেতে পারেন। তবে চাকরি পাওয়ার পর ই এম আই মারফৎ ওই ঋণ শোধ করতে হবে। সীট : ৬০০টি (জেনারেল ২৪৩, ই ডব্লু এস ৬০, ওবিসি ১৬২, তপশিলি জাতি ৯০, তপশিলি উপজাতি ৪৫, দৃষ্টিহীন প্রতিবন্ধী ১৪, অস্থিসংক্রান্ত প্রতিবন্ধী ১১, বধির ১৩, অন্যান্য ১৩)। সেশন শুরু অক্টোবরে। বিজ্ঞপ্তি নং : 8/2023-24.
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে ২০ অক্টোবর। পূর্ব ভারতে গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি। লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে : (১) লজিক্যাল রিজনিং, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন-৬০ নম্বরের ৬০টি প্রশ্ন, (২) টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গোয়েজ-৪০ নম্বরের ৪০টি প্রশ্ন, (৩) টেস্ট অফ কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড-৪০ নম্বরের ৪০টি প্রশ্ন, (৪) জেনারেল / ইকনমি / ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস / কম্পিউটার / আইটি - ৬০ নম্বরের ৬০টি প্রশ্ন। সময় থাকবে ১২০ মিনিট। প্রশ্ন হবে ইংরিজিতে। নেগেটিভ মার্কিং আছে।
প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে। সফল হলে ইন্টারভিউ।
দরখাস্ত করবেন অনলাই নে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.idbibank.in অনলাইনে দরখাস্ত করার সময় একটি বৈধ ই-মেল আই ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো (২০-৫০ কেবি'র মধ্যে), সিগনেচার (১০ থেকে ২০ কেবির মধ্যে) ও লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নেবেন। এছাড়াও নিচের এই প্যারাগ্রাফটি হাতে লিখে স্ক্যান করবেন ।_ ( Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required".
প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার ফটো ও সিগনেচার আপলোড করবেন। তারপর অনলাইনে পরীক্ষা ফী বাবদ ১,০০০ (তপশিলী, প্রতিবন্ধী হলে ২০০) টাকা দিতে হবে। টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আই এম পি এস, ক্যাশ কার্ড বা, মোবাইল ওয়ালেটে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর ই-রিসিপ্ট প্রিন্ট করে নেবেন। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেটের মূল ইত্যাদি নিজের কাছে রেখে দেবেন, ইন্টারভিউয়ের সময় এইসব প্রমাণপত্র দেখাতে হবে।