রায়বেরেলি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এ আই আই এম এস) প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা প্রকল্পে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, ফার্মাসিস্ট, পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার ইত্যাদি পদে ১৪৯ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
লোয়ার ডিভিশন ক্লার্ক : যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশরা কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। বেসিক কম্পিউটার জানলে ভালো হয়। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ১ টি (জেনারেল)।
স্টেনোগ্রাফার : উচ্চমাধ্যমিক পাশরা শর্টহ্যান্ডে দক্ষতা থাকলে যোগ্য। কম্পিউটারে ৫০ মিনিটের ট্রান্সক্রিপশন টেস্ট হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। শূন্যপদ : ৫টি (জেনারেল ৪, ওবিসি ১)।
আপার ডিভিশন ক্লার্ক : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটারে দক্ষতা থাকলে যোগ্য । কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫টি শব্দ তোলার গতি থাকতে হবে আর কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ১০টি (জেনারেল ৬, ও বিসি ২, তপশিলি জাতি ১; ইডব্লুএস ১)।
স্টোর কীপার কাম ক্লার্ক : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা স্টোর্সের কাজে ১ বছরের দক্ষতা থাকলে যোগ্য। মেটেরিয়াল ম্যানেজমেন্টের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা, ডিপ্লোমা কোর্স পাশ হলে ভালো হয়। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ২টি (জেনারেল)।
এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটারে দক্ষতা থাকলে যোগ্য । বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
শূন্যপদ : ৬টি (জেনারেল ৫, ওবিসি ১)।
জুনিয়র অ্যাকাউন্টস অফিসার : কমার্স শাখার গ্র্যাজুয়েটরা সরকারি সংস্থায় অ্যাকাউন্টসের কাজে দক্ষতা থাকলে যোগ্য । বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ৪টি (জেনারেল ৩, ওবিসি ১)।
জুনিয়র ইঞ্জিনিয়ার (এসি অ্যান্ড রেফ্রিজারেশন) : ইলেক্ট্রিক্যাল বা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট কিংবা ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য । এয়ার কন্ডিশনিং ও রেফ্রিজারেশনের কাজে ডিগ্রি কোর্স পাশদের বেলায় ২ বছরের আর ডিপ্লোমা কোর্স পাশদের বেলায় ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ২টি (জেনারেল)।
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট কিংবা ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য। ডিগ্রি কোর্স পাশদের বেলায় ২ বছরের আর ডিপ্লোমা কোর্স পাশদের বেলায় ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ২টি (জেনারেল)।
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) : ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট কিংবা ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য। ডিগ্রি কোর্স পাশদের বেলায় ২ বছরের আর ডিপ্লোমা কোর্স পাশদের বেলায় ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ২টি (জেনারেল)।
জুনিয়র স্টোর অফিসার : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য। মেটেরিয়াল ম্যানেজমেন্টের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা, ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে। মেটেরিয়াল ম্যানেজমেন্টের ডিগ্রি কোর্স পাশরা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলেও যোগ্য । বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। শূন্যপদ : ৬টি (জেনাঃ ৫, ওবিসি ১)।
পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা শর্টহ্যান্ডে দক্ষতা থাকলে যোগ্য। সেক্রেটারিয়েল প্র্যাক্টিসের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ হলে ভালো হয়। কম্পিউটারে মিনিটে ১০০টি শব্দ তোলার গতিতে ৪০ মিনিটের স্কিল টেস্ট হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ৩টি (জেনারেল)।
হসপিটাল অ্যাটেন্ড্যান্ট গ্রেড 3 (নার্সিং অর্ডারলি) : মাধ্যমিক পাশরা সেন্ট জন অ্যাম্বুলেন্সের মতো সংস্থা থেকে হসপিটাল সার্ভিসের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ১৮টি (জেনারেল ৬, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২,
ই ডব্লুএস ২)।
ফার্মাসিষ্ট : ফার্মাসির ডিপ্লোমা কোর্স পাশরা ফার্মাসিস্ট হিসাবে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। ম্যানুফ্যাকচারিং, স্টোরেজ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। শূন্যপদ : ৭টি (জেনারেল ৫, ওবিসি ১, তপশিলি জাতি ১)। এছাড়াও জুনিয়র হিন্দি অফিসার ১টি, লাইব্রেরিয়ার গ্রেড 3 ১টি, অপ্টোমেট্রিস্ট ২টি, পারফিউশনিস্ট ২টি, হিন্দি অফিসার ১টি, সিনিয়র টেকনিশিয়ান ল্যাবরেটরি ২টি, প্রাইভেট সেক্রেটারি ২টি, টেকনিশিয়ান (প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক টেকনিশিয়ান) ১টি, টেকনিশিয়ান (রেডিওলজি) রেডিওগ্রাফিক টেকনিশিয়ান গ্রেড-। ৭টি, টেকনিশিয়ান (রেডিওথেরাপি) রেডিওথেরাপি টেকনিশিয়ান গ্রেড টু ৪টি, জুনিয়র মেডিক্যাল রেকর্ড অফিসার (রিশেপশনিস্ট) ১টি, ল্যাব অ্যাটেন্ড্যান্ট গ্রেড-টু ১টি, ল্যাব টেকনিশিয়ান ১টি, লন্ড্রি সুপারভাইজর -১টি, মরচুয়ারি অ্যাটেন্ড্যান্ট ২টি শূন্যপদেও লোক নেওয়া হচ্ছে। এইসব পদের জন্য বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি ওয়েবসাইটে পাবেন। সব ক্ষেত্রে বয়স গুণতে হবে ১৬-১০-২০২৩ এর হিসাবে। তপশিলীরা ৫ বছর, ওবিসি'রা ৩ বছর আর প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন। এই পদের বিজ্ঞপ্তি নং : AIIMS / Rbi / Rec/Non-Faculty / 2023- 24/293 Date: 14.09.2023
দরখাস্ত করবেন অনলাইনে, ১৬ অক্টোবরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.alimsrbl.edu.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ৫০ কেবির মধ্যে আর সিগনেচার ৩০ কেবি'র মধ্যে জেপিজি ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন। দরখাস্ত করার আগে পরীক্ষা ফী বাবদ ৩,৫৪০ (তপশিলী, ই ডব্লুএস, হলে ১,৭৭০) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবেন। প্রতিবন্ধীদের ফী লাগবে না। এবার যাবতীয় তথ্য দিয়ে ফটো ও সিগনেচার আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। প্রার্থী বাছাই পরীক্ষার সময় যাবতীয় প্রমাণপত্রের মূল ও প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যাবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।