কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো ‘সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট' ও ‘মাল্টি টাস্কিং স্টাফ (জেনারেল)' পদে ৬৭৭ জন ছেলেমেয়ে নিচ্ছে।
কারা কোন পদের জন্য যোগ্য : শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা দুই পদের জন্যই আবেদন করতে পারেন। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাক্ত করবেন, সেখানকার বাসিন্দা হতে হবে। 'সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট' পদের বেলায় হাল্কা (এল এম ভি ) গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে ও লাইসেন্স পাওয়ার পর থেকে ১ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও মোটর মেকানিজম সংক্রান্ত কাজে জ্ঞান থাকতে হবে। মোটর সাইকেল চালানোর লাইসেন্স থাকলে ভালো হয়।
বয়স : বয়স হতে হবে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদের বেলায় ২৭ বছরের মধ্যে আর মাল্টি টাস্কিং স্টাফ (জেনারেল) পদের বেলায় ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। দুই ক্ষেত্রেই বয়স গুণতে হবে ১৩-১১-২০২৩ এর হিসাবে। তপশিলীরা ৫ বছর, ওবিসি রা ৩ বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
মূল মাইনে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদের বেলায় ২১,৭০০-৬৯,১০০ টাকা আর মাল্টি টাস্কিং স্টাফ/জেনারেল পদের বেলায় ১৮,০০০-৫৬,৯০০ টাকা । শূন্যপদ : ৬৭৭টি (সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্টপদে ৩৬২টি ও মাল্টি টাস্কিং স্টাফ পদে ৩১৫টি)। কলকাতা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদে ১৮টি (জেনারেল ১০, ওবিসি ৩, তপশিলি জাতি ৪, ই ডব্লু এস (১)।
শিলিগুড়ি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদে ২টি (জেনারেল)।
আগরতলা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদে ৬টি (জেনারেল ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। মাল্টি টাস্কিং স্টাফ/জেনারেল পদে ১টি (জেনারেল)।
পটনা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদে ৯টি (জেনারেল ৬, ওবিসি ২, তপশিলি জাতি ১)। মাল্টি টাস্কিং স্টাফ/জেনারেল পদে ৬টি (জেনারেল ৫, ই ডব্লু এস ১)।
রাঁচী সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদে ৯টি (জেনারেল ৫, ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২)। মাল্টি টাস্কিং স্টাফ/জেনারেল পদে ৮টি (জেনারেল ৫, তপশিলি উপজাতি ২, ই ডব্লু এস ১)।
শিলং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদে ৮টি (জেনারেল ৫, তপশিলি উপজাতি ৩)।
ভুবনেশ্বর সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট /মোটর ট্রান্সপোর্ট পদে ৯টি (জেনারেল ৬, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ই ডব্লু এস (১)।
গুয়াহাটি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদে ১০টি (জেনারেল ৬, ওবিসি ২, তপশিলি উপজাতি ১, ই ডব্লু এস (১)।
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ২টি টায়ারে পরীক্ষা হবে। টায়ার 1 এ ১০০ নম্বরের ১ ঘন্টার পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের এইসব বিষয়ে: (১) জেনারেল অ্যাওয়ারনেস ৪০টি প্রশ্ন, (২) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট ২০টি প্রশ্ন, (৩) নিউমেরিক্যাল/ অ্যানালিটিক্যাল/লজিক্যাল এবিলিটি অ্যান্ড রিজনিং ২০টি প্রশ্ন, (৪) ইংলিশ ল্যাঙ্গোয়েজ ২০টি প্রশ্ন।
প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর। নেগেটিভ মার্কিং আছে। ৪টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে। এই পার্টে কাট অফ নম্বর থাকবে : জেনারেল ৩৫, ওবিসি ৩৪, তপশিলী ২২, ই ডব্লুএস ৩৫। টায়ার-2’এ মাল্টি টাস্কিং স্টাফ (জেনারেল) পদের বেলায় ডেসক্রিপ্টিভ টাইপের পার্টে ৫০ নম্বরের ১ ঘন্টার পরীক্ষায় থাকবে বেসিক ইংলিশ ল্যাঙ্গোয়েজ, ভোকাবুলারি, গ্রামার, সঠিক শব্দের ব্যবহার আর ১৫০ শব্দের প্যারাগ্রাফ লেখা।
টায়ার 2’এ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট / মোটর ট্রান্সপোর্ট পদের বেলায় ৫০ নম্বরের ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউ। চূড়ান্ত তালিকা তৈরির সময় পার্ট 1 ও পার্ট 2’এর নম্বর দেখা হবে।
দরখাস্ত করবেন অনলাইনে, ১৪ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.mha.gov.in, www.ncs.gov.in এজন্য বৈধ একটি ইমেল আই ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ জেনারেল, ই.ডব্লু.এস. আর ওবিসি সম্প্রদায়ের ছেলেদের জন্য ৫০০ টাকা আর অন্যান্য সব ক্যাটেগরির বেলায় ৪৫০ টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউ পি আই কিংবা এস বি আই চালানে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য ওয়েবসাইটেই পাবেন।