পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ব্লক ডাটা ম্যানেজার, স্টাফ নার্স ও কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে ১৩৯ জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :
স্টাফ নার্স : জি এন এম কোর্স পাশরা পশ্চিমবঙ্গ বা, ভারতীয় নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। বি এসসি নার্সিং কোর্স পাশরাও যোগ্য। পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ২৫,০০০ টাকা। শূন্যপদ : ৩৮টি । চাকরি হবে আসানসোল ও দুর্গাপুর এম সি তে।
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান) : রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এ এন এম বা, জি এন এম কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা ভাষায় জ্ঞান থাকলে যোগ্য। পশ্চিম বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ১৩,০০০ টাকা। শূন্যপদ : ৩৮টি ।
ব্লক ডাটা ম্যানেজার : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য। কম্পিউটারে এম এস অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাকসেস ও ইন্টারনেট সংক্রান্ত কাজে জ্ঞান থাকতে হবে। সরকারি সংস্থায় অন্তত ৩ বছর আর বেসরকারি সংস্থায় অন্তত ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পারিশ্রমিক মাসে ২২,০০০ টাকা। শূন্যপদ : ৩টি ।
কাউন্সেলর : সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, অ্যানথ্রোপলজি, হিউম্যান ডেভেলপমেন্ট-এর গ্র্যাজুয়েটরা যোগ্য। সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, অ্যানথ্রোপলজি, হিউম্যান ডেভেলপমেন্ট-এর পোস্ট-গ্র্যাজুয়েট হলে ভালো হয়। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ২০,০০০ টাকা। শূন্যপদ : ৫টি । স্টাফ নার্স : জি.এন.এম. কোর্স পাশরা পশ্চিমবঙ্গ বা, ভারতীয় নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ২৫,০০০ টাকা। শূন্যপদ : ৫টি । চাকরি হবে আসানসোল ও দুর্গাপুর এম সি পলিক্লিনিকে।
ল্যাবরেটরি টেকনিশিয়ান : ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা, অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মেডিক্যাল ল্যাব টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। ২ বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ২২,০০০ টাকা। শূন্যপদ : ৬টি ।চাকরি হবে অন্ডাল, বারাবনি, ফরিদপুর-দুর্গাপুর ব্লকে।
ব্লক পাব্লিক হেলথ ম্যানেজার : লাইফ সায়েন্সের বি.এসসি. কোর্স পাশরা ম্যানেজমেন্টের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা, ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য। লাইফ সায়েন্সের এম এসসি কিংবা পাব্লিক হেলথের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ৩৫,০০০ টাকা। শূন্যপদ : ৩টি। এছাড়াও ব্লক এপিডেমিওলজিস্ট পদে ৩ জন, মেডিক্যাল অফিসার পদে ৩৮ জন ও স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার পদে ৫ জন লোক নিচ্ছে। বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
সব ক্ষেত্রে তপশিলী, ও.বি.সি. রা যথারীতি বয়সে ছাড় পাবেন। এই পদের মেমো নংDH&FWS/ASL/23-24/831, Dated 27.09.2023. দরখাস্ত করবেন অনলাইনে, ১৫ অক্টোবরের মধ্যে। এই ওয়েবসাইটে :
www.wbhealth.gov.in এজন্য বৈধ ই-মেল আইডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ১০০ (তপশিলী, ওবিসি ৫০) টাকা ইউ পি আই-তে জমা দেবেন এই নম্বরে : 8250999022@icicl. টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।