শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া 'জুনিয়র এক্সিকিউটিভ


এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া 'জুনিয়র এক্সিকিউটিভ (এয়ার ট্রাফিক কন্ট্রোল)' পদে ৪৯৬ জন ছেলেমেয়ে নিচ্ছে।ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স শাখার ৩ বছরের ডিগ্রি (বি এসসি )কোর্স পাশরা আবেদন করতে পারেন। ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখার ডিগ্রি (বি ই বা, বি টেক ) কোর্স পাশরাও আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০-১১-২০২৩ 'র হিসাবে ২৭ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও বি সি রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন। চাকরি হবে ভারতের যে কোনো জায়গায়। মূল মাইনে : ৪০,০০০ থেকে  ১,৪০,০০০ টাকা। শূন্যপদ : ৪৯৬টি (জেনারেল ১৯৯, ই ডব্লু এস ৪৯, ওবি সি ১৪০, তপশিলি জাতি ৭৫, তপশিলি উপজাতী ৩৩)। পোস্ট কোড: 01. বিজ্ঞপ্তি নং : ৫/২০২৩।

প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষা হবে নয়া দিল্লিতে। কবে হবে তা পরে জানানো হবে। ইন্টারভিউয়ের সময় ভয়েস টেস্ট হবে।

দরখাস্ত করবেন অনলাইনে, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.aai.aero / www.aai aero-career এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও এখনকার তোলা (তিন মাসের মধ্যে) পাশপোর্ট মাপের রঙিন ফটো (২০- ৫০ কেবির মধ্যে, ২০০/২৩০ পিক্সেল) ও সিগনেচার (১০-২০ কেবির মধ্যে, ১৪০/৬০ পিক্সেলে) জেপিইজি. ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন।

প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর পরীক্ষা ফী বাবদ ১,০০০ টাকা (তপশিলী, প্রতিবন্ধী ও মহিলাদের ফী লাগবে না) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ে দিতে হবে। এবার ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে ফটো আর সিগনেচার ও ফী ডিটেলস আপলোড করতে পারবেন। সবশেষে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।


9 January Current Affairs

কোন সালকে উটের আন্তর্জাতিক বছর হিসেবে জাতিসংঘ ঘোষণা করেছে? 1. 2022 2. 2024 3. 2021 4. 2030 সঠিক উত্তর হল: 2. 2024 1949...