নিউ দিল্লির সফদরজং হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ হাসপাতাল, ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতাল, কলাবতী সরণ চিলড্রেন্স হাসপাতালে কাজের জন্য বিভিন্ন পদে ৮০১ জন ছেলেমেয়ে নিচ্ছে।
কারা কোন পদের জন্য যোগ্য :
মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট : মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাশরা কোনো হাসপাতালে মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট হিসাবে অন্তত ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : সফদরজং
হাসপাতালে ১৩৯টি (জেনারেল ৫৭, তপশিলি জাতি ২১, তপশিলি উপজাতি ১০, ও বিসি ৩৮, ইডব্লুএস ১৩)। এর মধ্যে প্রতিবন্ধী ৪৬টি। ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে ২০টি (জেনারেল ৮, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৬, ইডব্লুএস ২)।
জুনিয়র মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট : সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশরা মেডিক্যাল ল্যাব টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাশ হলে আর ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। শূন্যপদ : সফদরজং হাসপাতালে ৩৩টি (জেনারেল ১৫, তপশিলি জাতি ৪, তপশিলি উপ জাতি ১, ওবিসি ১০, ইডব্লুএস ৩)। এর মধ্যে প্রতিবন্ধী ৩টি। ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে ৬টি। লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজে ৭টি (জেনারেল ৫, ওবিসি ২)। কলাবতী সরণ চিলড্রেন্স হাসপাতালে ৫টি (জেনারেল ২, তপশিলি জাতি ১, ওবিসি ১, ইডব্লুএস ১)।
ফার্মাসিষ্ট:- সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশরা ফার্মাসির ডিপ্লোমা কোর্স পাশ হলে আর ফার্মাসি কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। শূন্যপদ : সফদরজং হাসপাতালে ৪টি (জেনারেল ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ১)। এর মধ্যে প্রতিবন্ধী ২টি। ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে ৫টি (জেনারেল ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)। লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজে ৩টি (জেনারেল ১, ওবিসি ২)। কলাবতী সরণ চিলড্রেন্স হাসপাতালে ১টি (তপশিলি জাতি)।
ইসিজি টেকনিশিয়ান : মাধ্যমিক পাশরা ইসিজি মেশিন চালানোর কাজে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। শূন্যপদ : সফদরজং হাসপাতালে ১১টি (জেনারেল ৫, তপশিলি জাতি ১, ওবিসি ৪, ইডব্লুএস ১)।
এক্স-রে অ্যাসিস্ট্যান্ট : উচ্চমাধ্যমিক পাশরা রেডিওগ্রাফির ২ বছরের সার্টিফিকেট বা, ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। শূন্যপদ : সফদরজং হাসপাতালে ৮টি (জেনারেল ৪, তপশিলি জাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)। ডক্টর রামমনোহর লোহিয়া হাসপাতালে ১০টি (জেনারেল ৩, তপশিলি জাতি ২,তপশিলি উপজাতি ১, ও বিসি ২) ।
রেডিওগ্রাফার : সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাশরা রেডিওগ্রাফির ২ বছরের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য। কোনো হাসপাতাল বা মেডিক্যাল ইনস্টিটিউটে রেডিওগ্রাফির কাজে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। শূন্যপদ : সফদরজং হাসপাতালে ২২টি (জেনারেল ১০, তপশিলি জাতি ৩, তপশিলি উপ জাতি ১,ওবিসি ৬.) । অপারেশন থিয়েটার অ্যাটেন্ড্যান্ট মাধ্যমিক পাশরা ফার্স্ট এইড সার্টিফিকেট কোর্স পাশ হলে আর কোনো ৫০ শয্যার হাসপাতালে অপারেশন থিয়েটারের কাজে অন্তত ৬ মাসের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। শূন্যপদ : ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে ২০টি (জেনারেল ৯, তপশিলি উপজাতি ১, ওবিসি ৭) ।
নার্সিং অ্যাটেন্ড্যান্ট : মাধ্যমিক পাশরা ফার্স্ট এইড সার্টিফিকেট কোর্স পাশ হলে আর কোনো ৫০ শয্যার হাসপাতালে অন্তত ১২ মাস কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। শূন্যপদ : সফদরজং হাসপাতালে ১৩টি (জেনাঃ ৩৮, তপশিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ৭, ওবিসি ২৫ , ইডব্লুএস ৯)। ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে ৯৩টি (জেনারেল ১৩, তপশিলি উপজাতি ৭, ওবিসি ৪৭, ই ডব্লুএস ২৬)। লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল হাসপাতালে ৩২টি (জেনারেল ১৪, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ওবিসি ৮, ইডব্লুএস ৩)।
অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট : ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা কোনো ৫০ শয্যার হাসপাতালে অন্তত ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। শূন্যপদ : সফদরজং হাসপাতালে ২৭৪টি (জেনারেল ১১৩, তপশিলি জাতি ৪১, তপশিলি উপজাতি ২০, ওবিসি ৭৩, ইডব্লুএস ২৭)।
অপারেশন থিয়েটার টেকনিশিয়ান : ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা অপারেশন থিয়েটার টেকনিশিয়ানের ১ বছরের সার্টিফিকেট বা, ডিপ্লোমা কোর্স পাশ হলে আর কোনো ৫০ শয্যার হাসপাতালে অন্তত ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। শূন্যপদ : লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩টি (জেনারেল ৬, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ও বিসি ২)। কলাবতী সরণ চিলড্রেন্স হাসপাতালে ৪টি (জেনারেল ৩, ও বিসি(১)।
সব পদের বেলায় বয়স গুণতে হবে ২৫-১০-২০২০ এর হিসাবে। তপশিলী, ওবিসি, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে কেন্দ্রীয় সরকারের নিয়মানুযায়ী।
প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে নভেম্বরের চতুর্থ সপ্তাহে। ৬০ মিনিটের ৬০টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এম সি কিউ টাইপের। প্রশ্ন হবে ইংরিজি ও হিন্দিতে। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে। ফল বেরোবে ডিসেম্বরে। অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন।
দরখাস্ত করবেন অনলাইনে, ২৫ অক্টোবরের মধ্যে। এই ওয়েবসাইটে: www.vmmc-sjh.nic.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। তখন পাশপোর্ট মাপের ফটো, সিগনেচার ও থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নেবেন। এবার পরীক্ষা ফী বাবদ ৬০০ (তপশিলী, প্রতিবন্ধী ও মহিলাদের ফী লাগবে না) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবেন ২৬ অক্টোবরের মধ্যে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।