রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

ভোপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, সোশ্যাল ওয়ার্কার, স্টোরকীপার কাম ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার, স্টেনোগ্রাফার ইত্যাদি পদে ২৩৩ জন লোক নিচ্ছে



ভোপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, সোশ্যাল ওয়ার্কার, স্টোরকীপার কাম ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার, স্টেনোগ্রাফার ইত্যাদি পদে ২৩৩ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :

লোয়ার ডিভিশন ক্লার্ক : যে কোনোশাখায় উচ্চমাধ্যমিক পাশরা কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। বেসিক কম্পিউটার জানলে ভালো হয়। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ৩২টি ।

ডিসেকশন হল অ্যাটেন্ড্যান্ট: মাধ্যমিক পাশরা এ বছরের আর উচ্চমাধ্যমিক পাশরা ১ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ৮টি ।

স্টোরকীপার কাম ক্লার্ক : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা স্টোর্সের কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। মেটেরিয়াল ম্যানেজমেন্টের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা, ডিপ্লোমা কোর্স পাশ হলে ভালো হয়। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ৮৫টি ।

স্টেনোগ্রাফার : উচ্চমাধ্যমিক পাশরা শর্টহ্যান্ডে দক্ষতা থাকলে যোগ্য। কম্পিউটারে ৫০ মিনিটের ট্রান্সক্রিপশন টেস্ট হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। ইংরিজি ও হিন্দিতে কথাবার্তা বলতে ও লিখতে জানলে ভালো হয়। শূন্যপদ : ৩৪টি ।

 আপার ডিভিশন ক্লার্ক : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটারে দক্ষতা থাকলে যোগ্য। কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫টি শব্দ তোলার গতি থাকতে হবে আর কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ২টি ।


অফিস / স্টোর্স অ্যাটেন্ড্যান্ট (মাল্টি টাস্কিং) : মাধ্যমিক বা, আই টি আই কোর্স পাশরা যোগ্য। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। শূন্যপদ : ৪০টি ।

সোশ্যাল ওয়ার্কার : উচ্চমাধ্যমিক পাশরা সোশ্যাল ওয়ার্কের কাজে অন্তত ৮ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। শূন্যপদ : ২টি । 

ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) : মাধ্যমিক পাশরা হাল্কা (এল এম ভি ) ও ভারী (এইচ এম ভি) গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে যোগ্য। কমার্শিয়াল গাড়ি চালানোর কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। শূন্যপদ : ১৬টি।

 জুনিয়র ওয়ার্ডেন (হাউস কীপার) : যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা জুনিয়র ওয়ার্ডেনের কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। শূন্যপদ : ১০টি ।

 ডাটা এন্ট্রি অপারেটর : উচ্চমাধ্যমিক পাশরা ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত ৮,০০০ কী ডিপ্রেশনে গতি থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।। শূন্যপদ ২টি ।

এছাড়াও জুনিয়র স্কেল স্টেনো (হিন্দি) (শূন্যপদ ১টি) ও সিকিউরিটি কাম ফায়ার জমাদার (শূন্যপদ ১টি) পদেও লোক নেওয়া হচ্ছে। এইসব পদের জন্য বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি ওয়েবসাইটে পাবেন।
সব ক্ষেত্রে বয়স গুণতে হবে ৩০-১০-২০২৩ এর হিসাবে।

তপশিলীরা ৫ বছর, ও বিসি'রা ৩ বছর আর প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন। এই পদের বিজ্ঞপ্তি নং : ADM-2 (3) / AIIMSBhopal/RC / 2023/01, Date: 30-09-2023. প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস (২৫ নম্বর), ইংলিশ কমপ্রিহেনশন (১০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট (২০ নম্বর), জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবিলিটি (২৫ নম্বর), ফান্ডামেন্টাল অফ কম্পিউটার (১০ নম্বর), সি.সি.এস. সংক্রান্ত প্রশ্ন ইত্যাদি (১০ নম্বর)। সময় ৯০ মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কাটা হবে। এরপর হবে স্কিল টেস্ট। কবে কোথায় পরীক্ষা হবে তা ওয়েবসাইটে জানতে পারবেন। দরখাস্ত করবেন অনলাইনে, ৩০ অক্টোবরের মধ্যে। এই। ওয়েবসাইটে : www.alimsbhopal.edu.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ৫০ কেবি'র মধ্যে আর সিগনেচার ৩০ কে.বি.র মধ্যে জে.পি.জি. ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন। দরখাস্ত করার আগে পরীক্ষা ফী বাবদ ১,২০০ (তপশিলী, প্রতিবন্ধী হলে ৬০০) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবেন। এবার যাবতীয় তথ্য দিয়ে ফটো ও সিগনেচার আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। প্রার্থী বাছাই পরীক্ষার সময় যাবতীয় প্রমাণপত্রের মূল ও প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যাবেন।